বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের কোথায় ভারত? কবে শুরু হাই-ভোল্টেজ ফাইনাল?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের কোথায় ভারত? কবে শুরু হাই-ভোল্টেজ ফাইনাল?

আহমেদাবাদে ইংল্যান্ডকে পর্যুদস্ত করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চূড়ান্ত বাধা অতিক্রম করতে পারলে বিশ্বের প্রথম দল হিসেবে এক অনন্য কীর্তি গড়বে বিরাট কোহলি শিবির। তার আগে দেখে নেওয়া যাক আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত তালিকার কোথায় অবস্থান করছে ভারত। কোথায় এবং কবে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

শীর্ষ স্থানে ভারত

শীর্ষ স্থানে ভারত

বিশ্ব চ্যাম্পিয়নশিপের অধীনে ৬টি সিরিজ খেলেছে ভারতীয় ক্রিকেট দল। ১২টি ম্যাচ জেতার পাশাপাশি ৪টি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে বিরাট কোহলি শিবিরকে। ৫২০ পয়েন্ট ও ৭২.২ শতাংশ পয়েন্টের হার নিয়ে তালিকার শীর্ষ স্থানে থেকেই ফাইনাল খেলবে ভারত। তালিকার দ্বিতীয় স্থানে থাকা তথা দ্বিতীয় ফাইনালিস্ট নিউজিল্যান্ড ৪২০ পয়েন্ট ও ৭০ শতাংশ পয়েন্টের হারের অধিকারি। তালিকার তৃতীয় এবং চতুর্থ স্থানে থেকে প্রতিযোগিতাকে বিদায় জানাল যথাক্রমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ভারতের কাছে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে ৪৪২ পয়েন্ট নিয়ে পয়েন্টের শতকরা হারে (৬১.৪) পিছিয়ে গেলেন রুটরা।

তালিকার কে কোথায়

তালিকার কে কোথায়

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার পঞ্চম ও ষষ্ঠ স্থানে অবস্থান করছেন যথাক্রমে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। সপ্তম, অষ্টম ও নবম স্থানে অবস্থান করছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

ফাইনালে ভারত বনাম ইংল্যান্ড

ফাইনালে ভারত বনাম ইংল্যান্ড

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার প্রথম দুই স্থানে অবস্থান করছে যথাক্রমে ভারত ও নিউজিল্যান্ড। দুই দলই প্রতিযোগিতার ফাইনাল খেলতে চলেছে। দুই দলই ঘরের বাইরের মাঠে মুখোমুখি হবে।

কবে এবং কোথায় হবে ম্যাচ

কবে এবং কোথায় হবে ম্যাচ

প্রথম ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডসে। একই মাঠে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৮ জুন থেকে শুরু হবে মোকাবিলা। ২২ জুন পর্যন্ত ম্যাচ চলার কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+