ভারত বনাম ইংল্যান্ড ২০২১ : ঋষভের 'মেরা নাম হ্যায় ওয়াশিংটন' গানে আমোদিত সোশ্যাল মিডিয়া
ভারত বনাম ইংল্যান্ড ২০২১ : ঋষভের 'মেরা নাম ওয়াশিংটন' গানে আমোদিত সোশ্যাল মিডিয়া
অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারিয়ে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে। চেন্নাইয়ের চিপকে দুই দলের প্রথম টেস্টে কিছুটা হলেও পাল্লা ভারী জো রুট শিবিরের। হাল ছাড়ার পাত্র নয় বিরাট শিবির। জমজমাট হয়ে উঠেছে ব্যাট ও বলের লড়াই। সে লড়াইকে আরও আকর্ষণীয় করে তুলেছেন টিম ইন্ডিয়ার হয়ে উইকেটের পিছনে দাঁড়ানো ঋষভ পন্থ।

চেন্নাই টেস্টে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। জো রুট শিবিরের শুরুটা দুর্দান্তভাবে হয়। ইংল্যান্ড ওপেনার ডম সিবলে ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলেন। তাঁকে আউট করার সব রাস্তা ধীরে ধীরে বন্ধ হতে দেখে নিজের ঘাড়েই দায়িত্ব তুলে নেন ঋষভ পন্থ। উইকেটের পিছনে দাঁড়িয়ে গান গেয়ে বোলারকে উদ্বুদ্ধ করার পাশাপাশি ইংল্যান্ড ব্যাটসম্যানের মনোসংযোগ বিঘ্নিত করার চেষ্টা করেন তরুণ ক্রিকেটার।
ম্যাচের প্রথম দিনের ৭০তম ওভার বল করছিলেন ওয়াশিংটন সুন্দর। ব্যাট করছিলেন ইংল্যান্ড ওপেনার ডম সিবলে। উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকা ঋষভ পন্থ আচমকাই গেয়ে ওঠেন, 'মেরে নাম হ্যায় ওয়াশিংটন, মেরেকো জানা হ্যায় ডিসি'। স্ট্যাম্প ক্যামেরায় সেই গান রেকর্ড হয়। পরে সেই ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। যে শুনে হাসি চেপে রাখতে পারেননি নেটিজেনরা।
"Mera naam hai Washington, Mereko jana hai DC"
— Abhi Khade (@khadeabhishek1) February 5, 2021
- Poet Rishabh Pant😂😂#INDvENG #Pant #ViratKohli #Kohli #RishabhPant #Root #Rahane pic.twitter.com/QBmuSMUNp3
অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে ধরাশায়ী করেছে ভারতীয় ক্রিকেট দল। এই ঐতিহাসিক জয়ে ঋষভ পন্থের অবদান অনস্বীকার্য। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি ও গাব্বা টেস্টে যথাক্রমে ৯৭ ও ৮৯ রানের ইনিংস খেলেন তরুণ ঋষভ। রাতারাতি হিরো বনে গিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।












Click it and Unblock the Notifications