'লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ', লকডাউনে প্রস্তুতি চলছে রোহিত শর্মার
'লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ', লকডাউনে প্রস্তুতি চলছে রোহিত শর্মার
২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ একটুর জন্য হাত ফসকে যায়। এখন চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপই যে তাঁর পাখির চোখ, তা সাফ জানিয়েছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের সরকারি ওয়েবসাইটে মুখ খুলেছেন হিটম্যান।

বন্ধ ক্রিকেট
করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টও। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আদৌ হবে কিনা, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। আপাতত পরিস্থিতির ওপর নজর রাখছে আইসিসি।

ঘরবন্দি ক্রিকেটার
ক্রিকেট থেকে অনেক দূরে ঘরবন্দি অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ঘরেই শরীর চর্চাও চালিয়ে যাচ্ছেন বিরাট কোহলিরা। নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন ফিটনেস ট্রেনারদের সঙ্গে। যদিও আন্তর্জাতিক সার্কিটে ভালো কিছু করার ক্ষেত্রে এ ধরনের শরীরচর্চা যথেষ্ট নয় বলে মনে করেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা।

বিশ্বকাপ জিততে চান রোহিত
২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য ছিলেন তরুণ রোহিত শর্মা। দেশের মাটিতে ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপে খেলার সুযোগ পাননি হিটম্যান। ২০১৫ ও ২০১৯ সালের ৫০ ওভারের বিশ্বকাপে ভালো খেলেও ভারতকে খেতাব জেতাতে পারেননি টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। তাই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ তিনি যেনতেন-প্রকারেণ জিততে চান বলে জানিয়েছেন হিটম্যান।

রোহিতের আবেদন
পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা কেউ জানে না। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা, সে তো সময় বলতে। তবে ওই টুর্নামেন্টের জন্য মাঠে নেমে প্রস্তুতি নিতে ক্রিকেটারদের বেশ খানিকটা সময় দেওয়ার জন্য আইসিসি-র কাছে আবেদন জানালেন রোহিত শর্মা। রোদ, বাতাস এবং সবুজ ঘাসে গা না ঘামোনো পর্যন্ত শরীরের জড়তা কাটবে না বলে মনে করেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক।












Click it and Unblock the Notifications