অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলতে মুখিয়ে রোহিত শর্মা, জানালেন বাকিদের ইচ্ছাও

অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলতে মুখিয়ে রোহিত শর্মা, জানালেন বাকিদের ইচ্ছাও

অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলার জন্য মুখিয়ে রয়েছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা। করোনা ভাইরাসের প্রভাব কমলে অস্ট্রেলিয়ায় গিয়ে ক্রিকেট খেলার জন্য গোটা ভারতীয় দল উদগ্রীব বলেও জানিয়েছেন হিটম্যান। ডেভিড ওয়ার্নারের সঙ্গে কথোপকথনে ২০১৮ সালে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে হারানোর উপলব্ধি ব্যক্ত করেছেন রোহিত।

করোনা ভাইরাস

করোনা ভাইরাস

মোট ২১২টি দেশে প্রভাব বিস্তার করেছে করোনা ভাইরাস। বিশ্বব্যাপী মারণ রোগে আক্রান্ত হয়েছেন ৩৯ লক্ষেরও বেশি মানুষ। মৃ্তের সংখ্যা দুই লক্ষ ৭০ হাজার ছাড়িয়ে গিয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় ১৯০০ মানুষ। অন্যদিকে, অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় সাত হাজারে পৌঁছে গিয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ১০০ জনের।

বন্ধ ক্রিকেট

বন্ধ ক্রিকেট

করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় দুই দেশেই জারি হয়েছে লকডাউন। প্রশাসনের নির্দেশ মেনে ঘরবন্দি রয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিদেশিদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় ক্যাঙারুর দেশে ক্রিকেট কার্যত অসম্ভব বলেই মনে করা হচ্ছে।

নজরে অস্ট্রেলিয়া

নজরে অস্ট্রেলিয়া

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনা ভাইরাসের প্রভাব না কমলে সেই টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হতে পারে। আবার চলতি বছরের শেষে অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট ও ওয়ান ডে সিরিজ খেলার কথা টিম ইন্ডিয়ার। সেই সিরিজও সময়ে হবে বলে মনে করে না ক্রিকেট প্রেমীরা।

২০১৮-র ফল

২০১৮-র ফল

২০১৮ সালে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে ২-১ ফলে টেস্ট সিরিজ হারিয়েছিল টিম ইন্ডিয়া। ইতিহাসে প্রথমবার এমন ঘটনা ঘটানো ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন রোহিত শর্মা। সেই জয়ের সুখস্মৃতি আরও একবার উত্থাপন করেছেন হিটম্যান। বলেছেন, ওই জয়ের পর গোটা ভারতীয় দলের মানসিকতায় বিরাট পরিবর্তন এসেছিল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পছন্দ করেন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পছন্দ করেন

তিনি ব্যক্তিগতভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্রিকেট খেলতে পছন্দ করেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা। ক্যাঙারুর দেশে ক্রিকেট খেলার সুযোগ পেলে তিনি দারুণ খুশি হন বলেও জানিয়েছেন হিটম্যান। তাই এবারও অস্ট্রলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট এবং ওয়ান ডে খেলতে তিনি মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন রোহিত।

আইপিএল হবেই

আইপিএল হবেই

করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া কঠিন পরিস্থিতিতেও আইপিএল হওয়া নিয়ে আশাবাদী রোহিত শর্মা। টুর্নামেন্ট কবে শুরু হবে, তা হলফ করে বলতে না পারলেও, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও আইপিএল শুরু হবে বলে মনে করেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+