'দরকারি ব্যক্তিদেরই সমালোচনা হয়', ইংল্যান্ডে পূজারা ও নিজের ফর্ম নিয়ে সরব আত্মবিশ্বাসী রাহানে

চেতেশ্বর পূজারা ও নিজের ব্যাটিং নিয়ে বললেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক অজিঙ্ক রাহানে।

লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারার লড়াই ভারতের জয়ের ভিত তৈরি করে দেয়। অথচ এই ক্রিকেটারকে নিয়েই না কত ধরনের কথা। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে ব্যাট থেকে রান না আসার কারণে রাহানে ও পূজারাকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ থেকে ছেঁটে ফেলারও জিকির তুলে দেন। তারই প্রেক্ষিতে অবশেষে মুখ খুলে সোজা ব্যাটে খেলে বল বাউন্ডারি পার করেন অজিঙ্ক। পাশে দাঁড়ালেন সতীর্থ পূজারারও।

সমালোচনা গায়ে মাখেন না রাহানে

সমালোচনা গায়ে মাখেন না রাহানে

আগামী ২৫ অগাস্ট বা বুধবার থেকে হেডিংলেতে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট। তার সোমবার আগে এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে অজিঙ্ক রাহানে সোজাসাপ্টা ভাষায় বলেছেন যে তিনি সমালোচনা গায়ে মাখেন না। বরং একে আশীর্বাদ হিসেবেই দেখেন ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক। রাহানে বিশ্বাস করেন যে গুরুত্বপূর্ণ বা দরকারি মানুষদেরই সমালোচনার স্বীকার হতে হয়। নিজের পারফরম্যান্সের থেকেও দিনের শেষে দলকে তিনি কতটা কী দিতে পারলেন, সেটাই তাঁর কাছে বড় ব্যাপার বলে মনে করেন অজিঙ্ক। তাঁর কথায়, চেতেশ্বর পূজারা এবং তিনি আন্তর্জাতিক স্তরে দীর্ঘদিন ধরে খেলছেন। এই পর্যায়ে কীভাবে চাপ ও কঠিন পরিস্থিতি সামাল দিতে হয়, তা তাঁরা জানেন বলেও বক্তব্য রাহানের। অন্যরা কী বলল, তা নিয়ে মাথা না ঘামিয়ে তাঁরা দলের সাফল্যে মনোনিবেশ করেন বলেও জানিয়েছেন ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক।

লর্ডসে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট রাহানে

লর্ডসে নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট রাহানে

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ৬১ রান করে দলের জন্য জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন অজিঙ্ক রাহানে। ম্যাচের অতি গুরুত্বপূর্ণ সময়ে এমন একটা ইনিংস খেলতে পেরে তিনি খুশি বলে জানিয়েছেন জিঙ্কস। তাঁর ব্যাটিং পারফরম্যান্স দলের জয়ে বিশেষ ভূমিকা নেওয়ায় আরও বেশি সন্তুষ্ট হয়েছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। জানিয়েছেন, উইকেটে টিকে থাকাটাই তাঁর ও চেতেশ্বর পূজারার পরিকল্পনা ছিল। মন্থর হলেও সেদিন ২০০ বল খেলে পূজারা যে ইনিংসটি খেলেছেন, তা অতীব গুরুত্বপূর্ণ বলে বিশ্বাস করেন রাহানে। জানিয়েছেন যে লর্ডসে ব্যাটিং করার সময় তাঁরা একে অপরকে তাঁতিয়ে গিয়েছেন। ম্যাচের চতুর্থ ইনিংসে ১৭০ থেকে ১৮০ রান তোলাও যে সমস্যা হয়ে দাঁড়াতে পারে, তা তাঁরা আগে থেকে আঁচ পেয়েছিলেন বলেও বক্তব্য রাহানের।

ম্যাচ ধরে ধরে এগোচ্ছে ভারত

ম্যাচ ধরে ধরে এগোচ্ছে ভারত

২০১৪ ও ২০১৮ সালের ইংল্যান্ড সফরের লাল বলের ফর্ম্যাটে পর্যুদস্ত হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেই হারকে কেবল অতীত হিসেবেই দেখতে চান অজিঙ্ক রাহানে। লর্ডস টেস্ট জয়কে বড় সাফল্য বলে আখ্যা দিয়েও সেখানে আটকে না থেকে তিনি ও তাঁর দল যে সতর্ক হয়ে সামনের দিকে তাকাতে চান, তা জানাতে ভোলেননি ভারতীয় টেস্ট শিবিরের সহ অধিনায়ক। জানিয়েছেন যে আপাতত হেডিংলে টেস্ট জেতাই তাঁদের লক্ষ্য। রাহানের কথায়, তাঁরা ম্যাচ ধরে ধরে এগোচ্ছেন। দল আত্মবিশ্বাসী হওয়ায় সবাই এত ভাল ক্রিকেট খেলতে পারছেন বলে মনে করেন রাহানে। হেডিংলের পরিবেশ, পরিস্থিতি এবং পিচের চিন্তা না করে মাঠে নিজেদের একশো শতাংশ উজাড় করে দেওয়াই যে তাঁদের লক্ষ্য, তা জানাতে ভোলেননি অজিঙ্ক। তাঁর কথায়, দলের প্রতিটি সদস্য দুর্দান্ত ছন্দে রয়েছেন। সেটাই টিম ইন্ডিয়ার প্রধান শক্তি বলে দাবি রাহানের।

কেন গুরুত্বপূর্ণ তৃতীয় টেস্ট

কেন গুরুত্বপূর্ণ তৃতীয় টেস্ট

লডর্স টেস্টে জাঁকিয়ে বসেও ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড ক্রিকেট দলকে ভুগিয়েছে ব্যাটিং বিপর্যয়। একই সঙ্গে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের সঙ্গে কথার যুদ্ধে জড়িয়ে জেমস অ্যান্ডারসন, জস বাটলার, অলি রবিনসনরা যে পরিকল্পনামাফিক পারফরম্যান্স করতে পারেননি। ট্রেন্ট ব্রিজে বৃষ্টি না হলে প্রথম টেস্টও ভারতই জিততো বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে হেডিংলে ম্যাচ জেতা ছাড়া ইংল্যান্ডের কাছে আর কোনও উপায় নেই। তৃতীয় টেস্ট ড্র হলে বা ভারত জিতে গেলে ব্রিটিশদের পক্ষে সিরিজে ফিরে আসা মুশকিল হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ২০১৪ ও ২০১৮ সালের ব্যর্থতা ভুলিয়ে ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিতে সুমধুর বদলা নেওয়ার সুযোগ পাবেন বিরাট কোহলিরা।

সুস্থ শার্দুল

সুস্থ শার্দুল

চোটের জন্য লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি শার্দুল ঠাকুর। তবে তৃতীয় টেস্টের আগে তিনি ম্যাচফিট হয়ে গিয়েছেন বলে জানিয়েছেন অজিঙ্ক রাহানে। হেডিংলেতে তরুণ ফাস্ট বোলার টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা, তা পরিবেশ, পরিস্থিতি ও কম্বিনেশনের ওপর নির্ভর করবে বলেও জানিয়েছেন ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+