আজই ভারতের টি২০ বিশ্বকাপের দল নির্বাচন, ঘোষণা হবে কখন? কোথায় দেখা যাবে লাইভ স্ট্রিমিং?

ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড, কেমন থাকবে আবহাওয়া, কেমন হবে পিচ।

আর কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের টি২০ বিশ্বকাপের দল ঘোষণা হতে চলেছে। দল নির্বাচন হয়ে গিয়েছে আগেই। কেবল এক কিংবা দুটি স্থান নিয়ে চলছে আলাপ-আলোচনা। অপেক্ষায় বসে রয়েছে দেশ। কেমন দল বানায় ভারত, সেদিকে তাকিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব। আজ ঠিক কখন আগামী টি২০ বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণা করা হবে, কোথায় দেখা যাবে তার লাইভ স্ট্রিমিং, সে সম্পর্কে একটা ধারণা দিয়েছে বিসিসিআই।

আজই ভারতের টি২০ বিশ্বকাপের দল নির্বাচন, ঘোষণা হবে কখন? কোথায় দেখা যাবে লাইভ স্ট্রিমিং?

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভার্চুয়াল মিডিয়া কনফারেন্সের মাধ্যমে আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে। তার আগে অধিনায়ক বিরাট কোহলি ও হেড কোচ রবি শাস্ত্রীর সঙ্গে জাতীয় নির্বাচকদের বৈঠক হওয়ার কথা। বৈঠকে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহের উপস্থিত থাকার কথা। আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য প্রাথমিকভাবে দল তৈরি হয়ে গিয়েছে বলে বিসিসিআই সূত্রে খবর। কেবলমাত্র কয়েকটি স্থান নিয়েই আলোচনা এবং তার জন্যই এত বিলম্ব বলে জানানো হয়েছে।

চোটে জর্জরিত ওয়াশিংটন সুন্দর যে আইপিএলে অংশ নিচ্ছেন না, তা তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলা টি২০ বিশ্বকাপে ভারতীয় স্পিনারের খেলা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। ওয়াশিংটন একান্তই না পারলে, তাঁর স্থানে বরুণ চক্রবর্তী কিংবা রাহুল চাহারকে অন্তর্ভূক্ত করা হয় কিনা, সেদিকে তাকিয়ে রয়েছে দেশ।

২০১৬ সালে শেষবার টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রতিযোগিতার পরবর্তী সংস্করণ। করোনা ভাইরাসের জেরে দুই বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে ওই টুর্নামেন্ট। চলতি বছরের টি২০ বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অতিমারীর জেরে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছে আইসিসি। সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানে আয়োজিত হতে চলেছে টুর্নামেন্ট। উদ্যোক্তার ভূমিকায় থাকবে বিসিসিআই। ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। ১৪ নভেম্বর টি২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে।

আসন্ন টি২০ বিশ্বকাপের সুপার ১২-র গ্রুপ দুইতে খেলবে ভারতীয় ক্রিকেট দল। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিরাট কোহলিদের অভিযান। চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ৩১ অক্টোবর টি২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন বিরাট কোহলিরা। ৩ ও ৫ নভেম্বর গ্রুপ পর্বের যথাক্রমে তৃতীয় ও চতুর্থ ম্যাচ খেলবে মেন ইন ব্লু। তৃতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ভারতের। টুর্নামেন্টের রাউন্ড ওয়ানের বি গ্রুপের এক নম্বর দলের বিরুদ্ধে গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা। ৮ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল। রাউন্ড ওয়ানের এ গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দলের সঙ্গে মোকাবিলায় নামবে টিম ইন্ডিয়া।

১) টি২০ বিশ্বকাপের জন্য ভারতের দল ঘোষণার সময় : বুধবার রাত ৯টা।

২) টি২০ বিশ্বকাপের জন্য ভারতের দল নির্বাচনের লাইভ স্ট্রিমিং দেখা যাবে কোথায় : এএনআই

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+