শ্রীলঙ্কা সফরের আগে হার্ড কোয়ারেন্টাইনে ভারতীয় ক্রিকেটারদের সময় কাটছে কীভাবে

শ্রীলঙ্কা সফরের আগে হার্ড কোয়ারেন্টাইনে ভারতীয় ক্রিকেটারদের সময় কাটছে কীভাবে

শ্রীলঙ্কায় উড়ে যাওয়ার আগে মুম্বইয়ের হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। নিভৃতবাসে কেমনভাবে কাটছে শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসনদের দিন, সে সংক্রান্ত এক ভিডিও পোস্ট করেছে বিসিসিআই। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ধাওয়ান নেতৃত্বাধীন এই দল কবে শ্রীলঙ্কার পথে রওনা হবে, সে ব্যাপারেও বিস্তারিত জেনে নিন।

স্যামসনের ভিডিও ভাইরাল

শ্রীলঙ্কা সফরের আগে বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহহীন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা মুম্বইয়ের হোটেলে নিভৃতবাসে দিন কাটাচ্ছেন। ঘরে সম্পূর্ণ বন্দি থাকা অবস্থায় কীভাবে সময় কাটছে সঞ্জু স্যামসনের, সে সংক্রান্ত এক ভিডিও পোস্ট করেছে বিসিসিআই। যেখানে টিম ইন্ডিয়ার তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে হালকা শরীর চর্চার পাশাপাশি ঘরের সামনের বাগানে গিয়ে বৃষ্টিতেও ভিজতে দেখা গিয়েছে। কোয়ারেন্টাইনের দিনে কেমন খাবার খাচ্ছেন, কোন বই পড়ে সময় কাটাচ্ছেন, তা নিজেই বলেছেন সঞ্জু।

হার্ডের পর সফট কোয়ারেন্টাইন

হার্ডের পর সফট কোয়ারেন্টাইন

করোনা ভাইরাসের ভয়াবহ আবহে শ্রীলঙ্কায় ক্রিকেট খেলতে যাবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে বিসিসিআইয়ের নির্দেশ মেনে মুম্বইয়ের হোটেলে সাত দিনের শক্ত নিভৃতবাস ও হার্ড কোয়ারেন্টাইনে রয়েছেন শিখর ধাওয়ান, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহালরা। এর মেয়াদ শেষ হলে আরও সাত দিনের সফট কোয়ারেন্টাইনে থাকতে হবে ভারতীয় ক্রিকেটারদের। ওই সময় একাধিক দলে ভাগ হয়ে হোটেলের জিমে গা ঘামাতে দেখা যেতে পারে ক্রুনাল পান্ডিয়া, কুলদীপ যাদবদের।

শ্রীলঙ্কায় কবে উড়ে যাবে ভারত

শ্রীলঙ্কায় কবে উড়ে যাবে ভারত

এখনও পর্যন্ত যা খবর, তাতে ২৮ জুন শ্রীলঙ্কায় পৌঁছতে পারে শিখর ধাওয়ান নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। কলম্বো পৌঁছেও নিস্তার নেই মেন ইন ব্লুদের। সেখানেও তিন দিনের নিভৃতবাসে থাকতে হবে হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমারদের। ন্যূনতম দুই বার প্রত্যেকের কোভিড ১৯ টেস্ট রিপোর্ট নেগেটিভ আসার পরই ভারতীয় ক্রিকেটারদের মাঠে অনুশীলনে নামতে দেওয়া হবে বলে খবর। শ্রীলঙ্কায় অনুশীলন ম্যাচও খেলার কথা রয়েছে ধাওয়ান বাহিনীর।

ভারত বনাম শ্রীলঙ্কা

ভারত বনাম শ্রীলঙ্কা

আগামী ১৩ জুলাই থেকে ভারতের শ্রীলঙ্কা সফর শুরু হচ্ছে। ওইদিন সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। ১৬ এবং ১৮ জুলাই ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ২১ জুলাই দুই দলের মধ্যে টি২০ সিরিজ শুরু হচ্ছে। ২৩ এবং ২৫ জুলাই সিরিজের শেষ দুটি টি২০ ম্যাচ খেলা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+