ইংল্যান্ডের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে কোন এগারোর ওপর ভারতীয় টিম ম্যানেজমেন্টের সম্ভাব্য আস্থা

ইংল্যান্ডের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে কোন এগারোর ওপর ভারতীয় টিম ম্যানেজমেন্টের সম্ভাব্য আস্থা

প্রায় দেড় বছর পর ভারতের মাটিতে ফের দিন-রাতের টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে। কলকাতার ইডেন গার্ডেন্সের পর আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে আয়োজিত হতে চলা এই গোলাপী বলের মোকাবিলা ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে টিম ইন্ডিয়া, তা এক নজরে দেখে নেওয়া যাক।

ওপেনে শর্মা ও গিল

ওপেনে শর্মা ও গিল

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম দুই টেস্টে খুব একটা সফল না হলেও দিন-রাতের টেস্টে টিম ইন্ডিয়ার হয়ে ইনিংস শুরু করবেন তরুণ শুভমান গিলই। তাঁর সঙ্গে অভিভাবকের মতো ওপেন করতে নামবেন গত ম্যাচে দুর্দান্ত শতরান হাঁকানো রোহিত শর্মা।

মিডল অর্ডার

মিডল অর্ডার

তৃতীয় টেস্টে ভারতের ব্যাটিং বিভাগের মিডল অর্ডারে কোনও পরিবর্তন সাধিত হবে না বলেই ধরে নেওয়া যায়। অর্থাৎ তিন নম্বরে ব্যাট করতে নামবেন চেতেশ্বর পূজারা। চার এবং পাঁচ নম্বরে ব্যাট হাতে নামবেন যথাক্রমে অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে। ছয় নম্বরে ব্যাট করবেন টিম ইন্ডিয়ার তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থ।

অল রাউন্ডার

অল রাউন্ডার

সম্ভবত অপরিবর্তিত থাকতে চলেছে টিম ইন্ডিয়ার অল রাউন্ড বিভাগও। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় টেস্টে শতরান হাঁকানো রবিচন্দ্রণ অশ্বিন দিন-রাতের ম্যাচে সাত নম্বরে ব্যাট করতে নামবেন। আট নম্বরে ব্যাট করবেন গত ম্যাচের চতুর্থ ইনিংসে পাঁচ উইকেট নেওয়া অক্ষর প্যাটেল।

বোলিং বিভাগ

বোলিং বিভাগ

স্পিনার কুলদীপ যাদবের পরিবর্তে মোতারা টেস্টে দলে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ। দলে ইশান্ত শর্মা এবং মহম্মদ সিরাজেরও জায়গা হবে বলেই ধরে নেওয়া যায়।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ এক নজরে

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ এক নজরে

শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ-অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবিচন্দ্রণ অশ্বিন, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+