তিন না চার ফাস্ট বোলার? হনুমার পরিবর্ত কে? ব্রিসবেনে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?

তিন না চার ফাস্ট বোলার? হনুমার পরিবর্ত কে? ব্রিসবেনে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?

চোট ও আঘাতে জর্জরিত ভারতীয় ক্রিকেট দল শক্তিশালীকে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ভাঙাচোরা দল নিয়েই সগর্জনে ব্রিসবেনে অভিযান শুরু করার জন্য মুখিয়ে রয়েছে টিম অজিঙ্ক রাহানে। ম্যাচে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ, তা এক নজরে দেখে নেওয়া যাক।

ওপেনে রোহিত এবং গিল

ওপেনে রোহিত এবং গিল

ভারতীয় দলের জার্সিতে তৃতীয় টেস্ট খেলতে চলা শুভমান গিল সিডনি ম্যাচের প্রথম ইনিংসে দুর্দান্ত অর্ধশতরান করেন। ব্রিসবেনে তাঁর সঙ্গে সিডনি টেস্টে অর্ধশতরান করা রোহিত শর্মার ওপেনিং জুটি সফল হবে বলে মনে করেন ক্রিকেট প্রেমীরা।

মিডল অর্ডার

মিডল অর্ডার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টের দুই ইনিংসে অর্ধশতরান করা চেতেশ্বর পূজারা, ব্রিসবেনে তিন নম্বরে ব্যাট হাতে নেমে কী কেরামতি দেখান, সেদিকে তাকিয়ে রয়েছে বিশ্ব। চার নম্বরে নামবেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। হনুমা বিহারী না থাকায় ব্রিসবেনে ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে মিডল অর্ডারে নামতে হবে। ভারতীয় ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বর স্থান তাঁর জন্য বরাদ্দ হবে বলে ধরে নেওয়া যায়। ছয় নম্বরে ব্যাট করতে নামবেন উইকেটরক্ষক ঋষভ পন্থ।

বোলিং বিভাগ

বোলিং বিভাগ

চোটের কারণে ব্রিসবেন টেস্ট খেলতে পারবেন না রবীন্দ্র জাদেজা। তাঁর স্থানে ফিট রবিচন্দ্রণ অশ্বিনকে অল রাউন্ডারের দায়িত্ব পালন করতে দেখা যেতে পারে। দ্বিতীয় স্পিনার হিসেবে দীর্ঘদিন পর টিম ইন্ডিয়ার প্রথম একাদশে প্রত্যাবর্তন ঘটতে পারে কুলদীপ যাদবের। জসপ্রীত বুমরাহ না খেললে ভারতের পেস আক্রমণকে নেতৃত্ব দিতে হতে পারে মহম্মদ সিরাজকে। খেলবেন নভদীপ সাইনি এবং শার্দুল ঠাকুরও।

সম্ভাব্য প্রথম একাদশ

সম্ভাব্য প্রথম একাদশ

শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবিচন্দ্রণ অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, নভদীপ সাইনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+