নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে ভারতীয় দলে কী রদবদলের সম্ভাবনা?

নিউজিল্যান্ডে বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে ভারতীয় দলে কী রদবদলের সম্ভাবনা?

মাউন্ট মাউনগানুই-র বে ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের তৃতীয় তথা শেষ তথা সম্মানরক্ষার ওয়ান ডে-তে মুখোমুখি হচ্ছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজ হেরে গেলেও ম্যাচ জিততে মরিয়া বিরাট কোহলি বাহিনী। ম্যাচে ভারতীয় দলে কী কী পরিবর্তন হতে পারে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

ওপেনে কারা

ওপেনে কারা

চোটের কারণে এই মুহূর্তে জাতীয় দলের বাইরে থাকা রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের পরিবর্তে বে ওভালে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তেও টিম ইন্ডিয়ার ইনিংস শুরু করার সুযোগ পেতে পারেন তরুণ পৃথ্বী শ ও মায়াঙ্ক আগরওয়াল। এটি তাঁদের কাছে শেষ সুযোগ হতে চলেছে বলা চলে।

তিনে অধিনায়ক

তিনে অধিনায়ক

পছন্দের তিন নম্বর স্থানে নেমে গত ম্যাচে ১৫ রানের বেশি করতে পারেননি বিরাট কোহলি। কিউয়ি ফাস্ট বোলার টিম সাউদির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছিলেন তিনি। এ নিয়ে ওয়ান ডে-তে ৬ বার বিরাটকে আউট করেন সাউদি। মঙ্গলবারের ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক এর জবাব দেবেন বলেই আশা দেশের ক্রিকেট প্রেমীদের।

চারে শ্রেয়স

চারে শ্রেয়স

২০১৯ বিশ্বকাপের আগে থেকে দোদুল্যমান অবস্থায় থাকা ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং অর্ডারের চার নম্বর স্থানটি নিজের জন্য প্রায় পাকা করে ফেলেছেন শ্রেয়স আইয়ার। অকল্যান্ড ইডেন পার্কে ভারতের তীব্র ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও অর্ধশতরান করেন মুম্বই-র এই ব্যাটসম্যান।

পাঁচে রাহুল

পাঁচে রাহুল

হ্যামিলটনে পাঁচে নেমে সফল হওয়া কেএল রাহুল, অকল্যান্ডে ব্যর্থ হন। তবে সেটিকে খারাপ দিন হিসেবেই দেখা হচ্ছে। ভারতের হয়ে ধারাবাহিকভাবে ভালো খেলে চলা রাহুলের ব্যাট থেকে বে ওভালে বড় ইনিংস আসবে বলেই আশা ক্রিকেট প্রেমীদের।

কেদারের পরিবর্তে কে?

কেদারের পরিবর্তে কে?

অকল্যান্ড ম্যাচের আগেই টিম ইন্ডিয়ার প্রথম একাদশ থেকে কেদার যাদবের বিযুক্তির পক্ষে সওয়াল করেছিলেন অনেকে। তাতে কান না দিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে দ্বিতীয় ওয়ান ডে-তে কেদারকে সুযোগ দিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু ওই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন মহারাষ্ট্রের ক্রিকেটার। তাই সিরিজের শেষ ম্যাচে কেদার যাদবের পরিবর্তে ভারতীয় দলে মনীশ পান্ডেকে সুযোগ দেওয়া হতে পারে বলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর।

অল-রাউন্ডার

অল-রাউন্ডার

অকল্যান্ডের ইডেন পার্কে দুর্দান্ত অর্ধশতরান করা রবীন্দ্র জাদেজা, নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তেও সাত নম্বরে নামতে চলেছেন।

স্পিন বিভাগ

স্পিন বিভাগ

এই ম্যাচেও কুলদীপ যাদবের পরিবর্তে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পেতে পারেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল।

পেস আক্রমণের নেতৃত্বে কে?

পেস আক্রমণের নেতৃত্বে কে?

গত চারটি ওয়ান ডে-তে উইকেট শূণ্য থাকা জসপ্রীত বুমরাকে বে ওভালের ম্যাচে বিশ্রামে পাঠানো হতে পারে। পরিবর্তে গত ম্যাচে না খেলা মহম্মদ শামিকে ফের সুযোগ দেওয়া হতে পারে। সঙ্গে শার্দুল ঠাকুর, নভদীপ সাইনিরা তো থাকবেনই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+