নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার পর, বুধবার কিউয়ি-দের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। এই ম্যাচে ভারতের সম্ভাব্য প্রথম একাদশে চোখ বুলিয়ে নেওয়া যাক।

ওপেনে কারা

ওপেনে কারা

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজে দলের হয়ে ওপেন করবেন মায়াঙ্ক আগরওয়াল ও পৃথ্বী শ। প্রথম জন দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেন। অন্য জন ঘরোয়া ক্রিকেটে চমকপ্রদ পারফরম্যান্স করে নির্বাচকদের নজর টানেন।

ফার্স্ট ডাউনে অধিনায়ক

ফার্স্ট ডাউনে অধিনায়ক

হ্যামিলটনের সেডন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে তিন নম্বরে ব্যাট করতে নামবেন বিরাট কোহলি। তাঁর কাছ থেকে বড় ইনিংস আশা করছেন ক্রিকেট প্রেমীরা।

মিডিল অর্ডার

মিডিল অর্ডার

নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ভারতের মিডিল অর্ডারের রূপ কেমন হতে পারে, তার একটা আভাস দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। বলেছেন, এই ম্য়াচে ওপেন ছেড়ে মিডিল অর্ডারে ব্যাট করবেন কেএল রাহুল। সেক্ষেত্রে তাঁকে চার কিংবা পাঁচ নম্বরে নামতে দেখা যেতে পারে। টিম ইন্ডিয়ার উইকেটরক্ষকের দস্তানাও তাঁর হাতেই উঠবে বলে মনে করা হচ্ছে।

চার নম্বরে প্রায় সেট হয়ে যাওয়া শ্রেয়স আইয়ারকে কিউয়ি-দের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে একই স্থানে কিংবা দলের প্রয়োজনে পাঁচ নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে বলে আভাস দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বেশ ভালো খেলা মনীশ পান্ডে হয়তো এই ম্যাচে নামবেন ছয় নম্বরে।

অল-রাউন্ডার

অল-রাউন্ডার

অল-রাউন্ডার হিসেবে অভিজ্ঞ রবীন্দ্র জাদেজাকে হ্যামিলটনে সুযোগ দিয়ে দেখতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্র শিবম দুবে ও ওয়াশিংটন সুন্দরকে বেঞ্চে বসতে হবে।

স্পিন আক্রমণ

স্পিন আক্রমণ

রবীন্দ্র জাদেজার পাশে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির প্রথম পছন্দ হতে চলেছেন বলে সূত্রের খবর। তবে লড়াই-র বাইরে চলে যাননি বাঁ-হাতি চায়নাম্যান কুলদীপ যাদবও।

পেস আক্রমণ

পেস আক্রমণ

জসপ্রীত বুমরা, মহম্মদ শামি ও নভদীপ সাইনি সম্বৃদ্ধ ভারতীয় পেস আক্রমণ কী কেরামতি দেখায়, সেদিকে তাকিয়ে দেশের ক্রিকেট মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+