দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ও টেস্ট সিরিজে বিপর্যয়ের পর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫০ ওভারের সিরিজ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। কাল অর্থাৎ বৃহস্পতিবার ধর্মশালায় দুই দলের মধ্যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। তার আগে দেখে নেওয়া যাক, এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের সম্ভাব্য একাদশ দেখে নেওয়া যাক।

ওপেনে শিখর ধাওয়ান ও পৃথ্বী শ
চোট সারিয়ে ফের জাতীয় দলে ফেরা বাঁ-হাতি তারকা শিখর ধাওয়ান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ওপেন করতে নামবেন। তাঁর পার্টনার হতে পারেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে-তে ভারতের হয়ে ইনিংস শুরু করা তরুণ পৃথ্বী শ।

তিনে বিরাট
নিউজিল্যান্ডে সফরে ব্যাট হাতে কেরামতি দেখাতে না পারা টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন নম্বরেই নামবেন। তাঁর কাছ থেকে বড় ইনিংস আশা করছেন দেশের ক্রীড়াপ্রেমীরা।

মিডিল অর্ডার
টিম ইন্ডিয়ার ব্য়াটিং অর্ডারের চার নম্বর স্থান নিজের নামে প্রায় লিখিয়ে নিয়েছেন শ্রেয়স আইয়ার। ধর্মশালায় পাঁচ নম্বরে ব্যাট করতে নামবেন এবং ভারতের হয়ে উইকেটরক্ষকের ভূমিকা পালন করবেন কেএল রাহুল। মনীশ পান্ডেকে ছয় ব্যাট করতে নামতে দেখা যেতে পারে। সাত নম্বরে নামবেন চোট সারিয়ে ভারতীয় দলে ফেরা অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া। আট নম্বরে দলের আরও এক অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজাকে ব্যাট করতে দেখা যেতে পারে।

স্পিন বিভাগ
ধর্মশালার পিচের দিকে তাকিয়ে ম্যাচে দুই স্পিনার খেলাতে পারে ভারতীয় ক্রিকেট দল। রবীন্দ্র জাদেজার সঙ্গে ভারতের প্রথম একাদশে যুজবেন্দ্র চাহলকে রাখতে পারেন অধিনায়ক বিরাট কোহলি।

পেস বিভাগ
মহম্মদ শামির অনুপস্থিতিতে অভিজ্ঞ জয়প্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার টিম ইন্ডিয়ার বোলিং বিভাগকে সামলাবেন খবর।












Click it and Unblock the Notifications