পুরো রেজাল্ট বেরোনোর আগেই গার্জেন কল, ভারতীয় দলের পারফরম্যান্সে না খুশ বিসিসিআই
সিরিজ হাতের বাইরে চলে গেছে, তবুও সম্মানের লড়াইতে ওয়ান্ডারার্স টেস্টে লড়াই করতে হাজির হবে ভারতীয় দল।
রেজাল্ট কার্ড এখনও পুরো বেরোয়নি। তার মধ্যেই গার্জেন কল। ঘাবড়ে যাচ্ছেন, আরে ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকায় প্রথম দুটি টেস্টের ফলাফল একেবারেই পছন্দ হয়নি ভারতীয় বোর্ডের। তাই দেশে ফিরলেই তাদের নিয়ে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়ে ফেলল কমিটি অফ অ্যাডমিনিসট্রেটর।

বুধবার থেকে ওয়ান্ডারার্সে শুরু হচ্ছে শেষ টেস্ট। তারপর রয়েছে সীমিত ওভারের সিরিজ। কেপটাউন ও সেঞ্চুরিয়ন টেস্ট হেরে সিরিজ ইতিমধ্যেই হাতছাড়া বিরাট এন্ড কোংয়ের। তার আগে মঙ্গলবারই একদফা নিজেদের মধ্যে বৈঠক করেন সিওএ-র সদস্যরা।
কমিটির পক্ষ থেকে জানা গেছে , টিম ম্যানেজারের থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পরই পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। এদিন বিনোদ রাই-এর নেতৃত্বাধীন সিওএ বৈঠকে উপস্থিত ছিলেন ডায়না এডুলজি এবং বিসিসিআই সিইও রাহুল জোহরি।

এদিকে যেরকম বোর্ডের কার্যনির্বাহী কর্মকর্তাদের অন্ধকারে রেখে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ চূড়ান্ত হয়েছে ঠিক তেমনিই এদিনের বৈঠকেও জায়গা ছিল না বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি সি কে খন্না ও ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরিকে ডাকা হয়নি।
এদিকে ভারতের দক্ষিণ আফ্রিকা সিরিজের ঠিক আগে অবধি শ্রীলঙ্কা সফরে খেলানো নিয়ে বোর্ডের দিকেও অভিযোগের আঙুল উঠেছিল। কেন ভারতকে যথেষ্ট সময় দেওয়া হয়নি এটার দায় অস্বীকার করতে পারেনা বোর্ডও।












Click it and Unblock the Notifications