১৪ বছরের সম্পর্কে ইতি, নাইকির পরিবর্ত বাছতে দরপত্র আহ্বান করবে বিসিসিআই

১৪ বছরের সম্পর্কে ইতি, নাইকির পরিবর্ত খুঁজতে দরপত্র আহ্বান করতে চলেছে বিসিসিআই

ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা নাইকির সঙ্গে বিসিসিআই-এর ১৪ বছরের সম্পর্ক ছিন্ন হতে চলেছে। তাই ভারতীয় ক্রিকেট দলের যাবতীয় ক্রীড়া সরঞ্জাম বা কিট সরাবরাহকারী কোনও নতুন সংস্থার খোঁজ শুরু করল সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। নতুন সংস্থা বাছতে শীঘ্রই দরপত্র আহ্বান করতে চলেছে বিসিসিআই। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

২০০৬ থেকে চুক্তিবদ্ধ নাইকি

২০০৬ থেকে চুক্তিবদ্ধ নাইকি

২০০৬ সালে বিসিসিআই-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল নাইকি। সেই থেকে ভারতীয় ক্রিকেট দলের জার্সি, টুপি, জুতো সহ যাবতীয় ক্রীড়া সামগ্রী সরবরাহ করে আসছিল আমেরিকার এই মাল্টিন্যাশনাল কোম্পানি। চার বছর আগে নাইকির সঙ্গে বিসিসিআই-এর চুক্তি পুনর্নবীকরণ হয়। সেই চুক্তিরও মেয়াদ শেষ হচ্ছে আগামী সেপ্টেম্বরে। নতুন করে আর ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চাইছে না নাইকি।

পুরনো চুক্তি

পুরনো চুক্তি

সূত্র মারফত জানা গিয়েছে চার বছর আগে বিসিসিআই-এর সঙ্গে ৩৭০ কোটি টাকার চুক্তি হয়েছিল নাইকি-র। প্রতি ম্যাচ বাবদ বিসিসিআই-কে ৮৭.৩৪ লাখ টাকা দিত মার্কিন কোম্পানি। এই প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আর চুক্তি নবীকরণ করতে চাইছে না নাইকি।

কেন এমন সিদ্ধান্ত নাইকির

কেন এমন সিদ্ধান্ত নাইকির

করোনা ভাইরাসের জেরে লকডাউনে বন্ধ রয়েছে সব ধরনের ক্রীড়া ইভেন্ট। এতে নাইকির মতো ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাগুলি সমুহ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। এহেন পরিস্থিতিতে বিসিসিআই-র সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হওয়ার মতো আর্থিক সামর্থ্য তাদের নেই বলেই জানিয়েছে নাইকি।

দরপত্র আহ্বান করবে বিসিসিআই

দরপত্র আহ্বান করবে বিসিসিআই

নাইকি-র সঙ্গে চলতি চুক্তি শেষ হয়ে গেলেই ভারতীয় ক্রিকেট দলের যাবতীয় ক্রীড়া সরঞ্জাম বা কিট সরাবরাহকারী কোনও নতুন সংস্থার খোঁজ শুরু হবে বলে জানিয়েছে বিসিসিআই। এ ব্যাপারে ফের দরপত্র আহ্বান করা হবে বলেও জানিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে তার আগে নাইকির সঙ্গে শেষবারের মতো কথাও বলতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+