রোনাল্ডোর সঙ্গে নিজেকে এক আসনে বসান কোহলি, চিনে নিন নতুন বিরাটকে

সেলিব্রিটিদের বিরুদ্ধে প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলবে বিরাট -ধোনিরা। যে টাকা যাবে তা যাবে চ্যারিটির জন্য। সেলিব্রিটি ফুটবলে ফুটবলার হিসেবে ক্রিকেটাররা কে কোথায় খেলবে জানালেন বিরাট। 

গত দু'বছরের মত এবারও প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করবেন ভারতীয় ক্রিকেটাররা। মুম্বইয়ের আন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সে বসবে সেলিব্রিটি ক্লাসিকো ২০১৭ -র আসর। বিরাট কোহলির নেতৃত্বাধীন অল হার্ট এফসি খেলবে অভিষেক বচ্চনের অল স্টারস এফসি। তবে এই ম্যাচে বিরাট-ধোনি ছাড়াও অন্যান্য খেলার তারকারা।

রোনাল্ডোর সঙ্গে নিজেকে এক আসনে বসান কোহলি, চিনে নিন নতুন বিরাটকে

সমাজের বিভিন্ন পিছিয়ে পড়া মানুষদের স্বার্থে আগেও এগিয়ে এসেছেন তাঁরা। এবারও এগিয়ে এসেছেন। ১৫ অক্টোবর হবে এই জমজমাট ম্যাচ। তবে বিরাট কোহলি জানিয়েছেন তাঁর দলের ক্রিকেটাররাও সকলে এক সে বড়কর এক ফুটবলার।

কোহলি নিজেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তুলনা করেছেন। বলেছেন ফুটবলটা মন দিয়ে খেললে তারকা ফুটবলারদের সঙ্গে কোনও অংশে ফারাক হত না তাঁর। বিরাট বলেছেন, 'ফিফা রেটিংয়ে আমার নম্বর হত ৯৮। না না কোনওভাবেই তার চেয়ে কম নয়, শ্যুটিংয়ে আমি দারুণ ভালো, আমার বাঁ পা বেশ ভালো। আমি মনে করি আমি একজন পূর্ণাঙ্গ প্লেয়ার। নিজেকে মনে মনে আমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মনে করি। '

নিজের পাশাপাশি দলের অন্য সদস্যদের নিয়েও ভাবনাচিন্তা পরিষ্কার বিরাট কোহলির। মহেন্দ্র সিং ধোনির স্পিড যেহেতু খুব ভালো তাই তাঁকে ডান দিকের উইংয়ে খেলানো যায়। খেলানো যায় সেন্টার ফরোয়ার্ড পজিশনেও।

দলের সবচেয়ে ভালো ফুটবল প্লেয়ার কোহলির নজরে মণীশ পান্ডে। ক্যাপ্টেনের মতে মণীশ পান্ডেকে মিডিফিল্ডে রাখলে পাসিং ফুটবলটা ভালো খেলা যায়। অন্যদিকে গোলের নিচে বিরাটের আস্থাভাজন দলের স্পিডস্টার মহম্মদ শামি। তবে সেলিব্রিটি ক্লাসিকোতে তিনি গ্লাভস হাতে নামবেন কিনা তা নিয়ে অবশ্য নিশ্চিত নন ক্যাপ্টেন কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+