অস্ট্রেলিয়ায় বসে বাবার মৃত্যু সংবাদ পেয়ে স্তম্ভিত টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার, ফিরছেন কি দেশে?

অস্ট্রেলিয়ায় বসে বাবার মৃত্যু সংবাদ পেয়ে স্তম্ভিত টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার, ফিরছেন কি দেশে?

টিম ইন্ডিয়ার জার্সি গায়ে টেস্টে খেলার সুযোগ পেয়েও আশা হল না ফাস্ট বোলার মহম্মদ সিরাজের। অস্ট্রেলিয়া সফরে গিয়ে বাবার মৃত্য সংবাদ পেয়ে স্তম্ভিত হলেন তরুণ ক্রিকেটার। পরিস্থিতি এমন যে বাবার শেষকৃত্যে থাকতে পারবেন সিরাজ। কেবল প্রিয় অভিভাবক তাঁর জন্য যে স্বপ্ন দেখেছিলেন, তা পূরণ করতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার।

অস্ট্রেলিয়ায় বসে বাবার মৃত্যু সংবাদ পেয়ে স্তম্ভিত টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার, ফিরছেন কি দেশে?

মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন মহম্মদ সিরাজের বাবা মহম্মদ ঘোউস। করোনা ভাইরাসের আবহে সিডনিতে টিম ইন্ডিয়ার সতীর্থদের সঙ্গে অনুশীলন শেষে সেই খবর পান তরুণ ফাস্ট বোলার। বুক ভেঙে যায় সিরাজের। ঘনিষ্ঠ মহলে নিজের পরম দুঃখের কথা প্রকাশও করে ফেলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটার। আক্ষেপ একটাই যে বাবার শেষকৃত্যে তিনি উপস্থিত থাকতে পারবেন না।

অস্ট্রেলিয়া সফরে গিয়ে কোয়ারেন্টাইনে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। জৈব সুরক্ষা বলয়ে চলছে অনুশীলন। এই পরিস্থিতিতে ইচ্ছা থাকলেও এখন দেশে ফিরতে পারবেন না মহম্মদ সিরাজ। তবে বাবার স্মৃতি যে তাঁর মনপ্রাণ জুড়ে রয়েছে, তা জানাতে ভোলেননি টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার। সিরাজের বক্তব্য, বাবার স্বপ্ন ছিল যে তিনি দেশের হয়ে বড় কিছু করুন। তিনি সেই লক্ষ্যে অবিচল রয়েছেন বলে জানিয়েছেন মহম্মদ সিরাজ।

২৭ নভেম্বর থেকে টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়া সফর শুরু হচ্ছে। তিন ম্যাচের ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ হলে, ১৭ ডিসেম্বর থেকে দুই দলের মধ্যে অতি প্রতীক্ষিত টেস্ট সিরিজ শুরু হবে। ওই সিরিজের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন মহম্মদ সিরাজ। আইপিএল ২০২০-তে দুর্দান্ত পারফরম্যান্স করা এই তরুণ ফাস্ট বোলার ভাল কিছু করবেন বলেই আশা ক্রিকেট প্রেমীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+