করোনা ভাইরাসের আতঙ্ক কাটিয়ে ডারহামে অনুশীলনে বিরাট-রোহিতরা, ভিডিও ভাইরাল

করোনার আতঙ্ক কাটিয়ে ডারহামে অনুশীলনে বিরাট-রোহিতরা, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য। আইসোলেশনে রয়েছেন অনেকে। সেই আতঙ্কের ঘোর কাটিয়ে ডারহামে দলগত অনুশীলনে নেমেই পড়ল টিম ইন্ডিয়া। বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুলদের একসঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে। সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে।

অনুশীলনে টিম ইন্ডিয়া

সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বার এখন অতীত। করোনা ভাইরাসের আতঙ্ককে জয় করে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতিতে নেমে পড়ল ভারতীয় ক্রিকেট দল। আগামী ২০ জুলাই থেকে ডারহামে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাট কোহলিরা। তার আগে মেন ইন ব্লুদের দলগত অনুশীলনের ভিডিও পোস্ট করল বিসিসিআই। যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুলদের একসঙ্গে মাঠে নেমে গা ঘামাতে দেখা গিয়েছে। নেটে নিজের ব্যাটিংয়ের ছবি পোস্ট করেছেন বিরাট কোহলি নিজে। দুর্দান্ত বার্তাও লিখেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

ফিল্ডিং কোচের জন্মদিন পালন

ফিল্ডিং কোচের জন্মদিন পালন

ডারহামে বেশ খোশমেজাজেই অনুশীলনে নেমে পড়েছে ভারতীয় দলের ক্রিকেটাররা। তারই ফাঁকে মজাও চলছে সমানে। করোনা ভাইরাসের আতঙ্কের মাঝেই ডারহামে ফিল্ডিং কোচ আর শ্রীধরের জন্মদিন পালন করলেন টিম ইন্ডিয়ার সদস্যরা। যা দলের সংহতির বার্তা বহন করে। এভাবে একাত্ম হয়েই বিরাট কোহলি, রোহিত শর্মারা ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করবে বলে আশা রাখেন দেশের ক্রিকেট প্রেমীরা।

করোনা ভাইরাসের থাবা

করোনা ভাইরাসের থাবা

করোনা ভাইরাসে থাবা পড়েছে ইংল্যান্ড সফররত ভারতীয় ক্রিকেট দলে। দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থের কোভিড ১৯ টেস্ট পজিটিভ এসেছিল ১০ দিন আগে। পুরোপুরি সুস্থ হয়ে ওঠা ক্রিকেটার এখন দলের সঙ্গে ফের যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন টিম ইন্ডিয়ার থ্রো-ডাউন স্পেশালিস্ট দয়ানন্দ ঘরানী। তাঁরা এবং বাঙালি উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা সহ দলের মোট পাঁচ জন সদস্য আইসোলেশনে রয়েছেন। তাঁরা ডারহামের প্রস্তুতি ম্যাচে যোগ দিতে পারবেন না বলেই জানিয়ে দেওয়া হয়েছে।

ভারত বনাম ইংল্যান্ড

ভারত বনাম ইংল্যান্ড

আগামী ৪ অগাস্ট থেকে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। নটিংহ্যামে হবে ম্যাচ। দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১২ অগাস্ট থেকে। লর্ডসে হবে এই ম্যাচ। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট যথাক্রমে ২৫ অগাস্ট ও ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। লিডস এবং ওভালে হবে ওই দুই ম্যাচ। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজের শেষ টেস্ট ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+