ফরাসি ওপেনে জকোভিচ-নাদাল লড়াইয়ে মু্গ্ধ ভারতীয় ক্রিকেট, আপ্লুত সোশ্যাল মিডিয়া
নাদালকে হারানো জকোভিচে মু্গ্ধ ভারতীয় ক্রিকেট, আপ্লুত সোশ্যাল মিডিয়া
ফরাসি ওপেনের ঐতিহাসিক সেমিফাইনালে রাফায়েল নাদালের বিরুদ্ধে অসাধারণ জয়ের পর নোভাক জকোভিচে আমোদিত হয়েছে সোশ্যাল মিডিয়া। নেটিজেনদের পাশাপাশি বিশ্বের এক নম্বর টেনিস তারকার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। এ সংক্রান্ত তাঁদের পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ইংল্যান্ডে নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলতে ব্যস্ত রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তারই ফাঁকে ফরাসি ওপেনের লড়াকু সেমিফাইনাল দেখতে ভুল করেননি রবিচন্দ্রণ অশ্বিন। ম্যাচ শেষের পর টিম ইন্ডিয়ার অফ স্পিনার লেখেন, এটা কেবল টেনিস নয়, অন্য উচ্চতায় পৌঁছে যাওয়া এক ম্যাচ। অশ্বিনের মতোই ইংল্যান্ডে বসে ফরাসি ওপেনের সেমিফাইনাল দেখে মুগ্ধ হয়েছেন ওয়াশিংটন সুন্দর। লিখেছেন, নোভাক জকোভিচের অতিমানবিক পারফরম্যান্সের জন্যই ক্লে কোর্টে রাফায়েল নাদালকে হারতে হয়েছে।
This is not just tennis! This is bench marking of the highest order. #NovakvsNadal #RolandGarros
— Mask up and take your vaccine🙏🙏🇮🇳 (@ashwinravi99) June 11, 2021
Nadal losing the semifinal at Roland Garros after being one set UP 🤯
— Washington Sundar (@Sundarwashi5) June 11, 2021
Bizarre Times!
Inhuman effort for every single point though 💯 #NadalDjokovic @rolandgarros
নাদাল এবং নোভাকের প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ নিয়ে মজার টুইট করেছেন ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর। লিখেছেন, রোলাঁ গারোতে সেমিফাইনাল হারলেন নাদাল? এটা 'Joke' নয় 'Djoke' বলে দুর্দান্ত রসিকতাও করেছেন মুম্বইয়ের প্রাক্তন ক্রিকেটার। যা দেখে হাসি এবং আবেগ চেপে রাখতে পারেননি নেটিজেনরা।
Nadal lost the semi final at #rolandgarros2021? It's a joke surely.. oh it is a Djoke🙌🏼 #Djokovic pic.twitter.com/2tJgYcz8HG
— Wasim Jaffer (@WasimJaffer14) June 12, 2021
ফরাসি ওপেনের মেগা ফাইনালে স্তেফানো সিতসিপাসের মুখোমুখি হতে চলেছেন নোভাক জকোভিচ। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন টেনিস প্রেমীরা। মুখোমুখি পরিংসখ্যানে সার্বিয়ান তারকা অনেকখানি এগিয়ে থাকলেও, ম্যাচে অঘটন ঘটে যেতেই পারে বলে বিশ্বাস করেন অনেকে। অন্তত একটা ভাল ম্যাচের আশায় রবিবার টিভির পর্দায় চোখ রাখবে টেনিস মহল। তার আগে টুর্নামেন্টে মহিলাদের ফাইনালে কী ফলাফল হয়, সেদিকেও থাকবে বিশ্ব।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications