অধিনায়ক বিরাটের ১০ দামী সম্পত্তির খোঁজ রাখেন কি? তবে দেখে নিন
অধিনায়ক বিরাটের ১০ দামী সম্পত্তির খোঁজ রাখেন কি? তবে দেখে নিন
ভারতীয় ক্রিকেটের আইকন বিরাট কোহলিকে নিয়ে নানা কাহিনি প্রচলিত রয়েছে। অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে প্রেম, বিবাহ এবং বিলাসবহুল জীবন নিয়ে খোঁজখবর রাখেন হয়তো সকলেই। তবু তাতে অনেক অজানা তথ্যই জানা বাকি থেকে যায়। তাই জেনে নেওয়া যাক বিরাটের জীবনের ১০টি দামী সম্পত্তির তালিকা।

বিরাটের ঘড়ি
টিম ইন্ডিয়া তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক সাধারণত যে ঘড়ি পড়তে অভ্যস্ত, সেটি রোলেক্স কোম্পানির। ডেটোনা রেনবো ইভরোজ গোল্ড মডেলের ওই ঘড়ির নাম ৮৭ লক্ষ টাকা। যাতে রয়েছে কালে লাকুয়ের ডায়াল, গোলাপি সোনালী ক্রিস্টাল সাব-ডায়াল। ঘড়ির লাগসে রয়েছে ৫৬ ডায়ামন্ড সেট। ফলে এমন ঘড়ি যে বিরাটের মতো মহারথীদের হাতেই মানায়, তা আর বলার অপেক্ষা রাখে না।

বিরাটের অডি
তালিকার নবম স্থানে থাকবে বিরাটের অডি আরএস৫ কুপ গাড়ি। অডি ইন্ডিয়ার ব্র্যান্ড হওয়ার খাতিরে ওই জার্মান সংস্থার থেকে একাধিক গাড়ি উপঢৌকন হিসেবে পেয়েছেন বিরাট। তার মধ্যে অন্যতম অডি আরএস৫ কুপের বাজরদর ১.১০ কোটি টাকা। যাতে রয়েছে ৪৪৪বিএইচপি, ৫৭০০আরপিএম, ৬০০এনএনএম ১৯০০ আরপিএমের ম্যাক্স পাওয়ার।

রেঞ্জ রোভার
২০১৮ সালে একটি এসইউভি ল্যান্ড রোভার গাড়ি কেনেন বিরাট কোহলি। যার বর্তমান বাজারদর ২.৭ কোটি টাকা বলে জানানো হয়েছে। ওই গাড়ির নম্বর প্লেট (HR 26 CJ 1818) বিরাটের জার্সি নম্বরের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে।

বেন্টলি ফ্লাইং স্পার
তালিকার সপ্তম স্থানে থাকবে বিরাটের বেন্টলি ফ্লাইং স্পার গাড়ি। ২০১৯ সালে এই গাড়ির মালিক হন টিম ইন্ডিয়ার অধিনায়ক। যার বাজরদর ৩.৯৭ কোটি বলে জানানো হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির গাড়িচে ৩৯৯৩ ও ৫৯৫০ সিসি পেট্রল ইঞ্জিন রয়েছে।

বেন্টলি কন্টিনেন্টাল জিটি
ষষ্ঠ স্থানে রয়েছে বিরাট কোহলির আরও একটি গাড়ি। যে বেন্টলি কন্টিনেন্টাল জিটি গাড়িটি ভারত অধিনায়ক ব্যবহার করেন, সেটির দাম ৪.৬ কোটি টাকা বলে জানানো হয়েছে। বিরাটের এই গাড়িটি দিল্লিতে রাখা রয়েছে। ভারত অধিনায়ক যখনই মুম্বই থেকে রাজধানীতে ফেরেন, তখন তিনি এই গাড়ি চালান।

মুম্বইয়ের ফ্ল্যাট
মুম্বইয়ের ভেরসোভা এলাকায় একটি বিলাসবহুল তিন বিএইচকে-র ফ্ল্যাট কিনেছেন বিরাট কোহলি। আবাসনের ২০ তলায় ৬ হাজার স্কোয়ার ফুট এলাকার ওপর তৈরি বিরুষ্কার ওই ফ্ল্যাটের দাম ১০ কোটি টাকা।

ফ্যাশন ব্র্যান্ড রোগন
ফ্যাশন আইকন বিরাট কোহলি বেশ কিছু ফ্যাশন ব্র্যান্ডেরও মালিক। তার মধ্যে অন্যতম রোগন। যে সংস্থার পিছনে কোহলি ১৩.২ কোটি টাকা ঢেলেছেন বলে জানা যায়। উল্লেখ্য ২০২০ সালের আইপিএলে বিরাটের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কিট পার্টনার ছিল রোগন।

এফসি গোয়া
ক্রিকেট ধ্যানজ্ঞান হলেও ফুটবলও বিরাট কোহলির পছন্দের ক্রীড়া। সেই ভালোবাসার টানেই তিনি আইএসএলের অন্যতম শক্তিশালী দল এফসি গোয়ার স্বত্ত্বাধিকারি হয়েছেন। যে দলের বর্তমান বাজারদর ৩৩ কোটি টাকা।

মুম্বইয়ের অ্যাপার্টমেন্ট
অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে বিয়ের পর মুম্বইয়ের ওরলিতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন বিরাট কোহলি। ওমকারা ১৯৭৩ টাওয়ারের ৩৫তম ফ্লোরে অবস্থিত ভারতীয় অধিনায়কের ওই অ্যাপার্টমেন্ট ৭১৭১ স্কোয়ার ফুট এলাকার ওপর দাঁড়িয়ে। যার বাজারদর ৩৪ কোটি টাকা।

গুরুগ্রামের বাংলো
মুম্বইয়ের পাশাপাশি গুরুগ্রামের বাংলো কেনা রয়েছে বিরাট কোহলির। মাঝে মাঝে স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে সেখানে কিছুদিন থেকে আসেন ভারত অধিনায়ক। ডিএলএফ ফেজ ওয়ান সিটিতে তৈরি ওই বাংলোর দাম ৮০ কোটি টাকা বলে জানা যায়।












Click it and Unblock the Notifications