১৯৮৩ বিশ্বকাপ জয়ের ৩৭ বছর! স্মৃতিরোমন্থন করে কী লিখলেন সচিন তেন্ডুলকর

১৯৮৩ বিশ্বকাপ জয়ের ৩৭ বছর! স্মৃতিরোমন্থন করে কী লিখলেন সচিন তেন্ডুলকর

৮৩ বিশ্বকাপ জয়ের ৩৭ বছর! ১৯৮৩ সালে আজকের দিনেই শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত। কপিল অ্যান্ড কোম্পানির বিশ্বকাপ জয়ের আজ ৩৭ বছর পূর্তি। ভারতীয় ক্রিকেটের সাফল্যের দিন নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণায় নস্ট্যালজিক ক্রিকেটঈশ্বর সচিন তেন্ডুলকর।

সচিন টুইটে যা লিখলেন

সচিন টুইটে যা লিখলেন

সচিন এদিন টুইট করে লিখেছেন, '৮৩ সালের আজকের দিন ভারতীয়দের কাছে খুবই স্মরণীয়। প্রতিটা মুহূর্ত আমার স্মরণে রয়েছে।ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বলবন্দির সাধুর প্রথম উইকেট পাওয়া থেকে দৌড় লাগিয়ে কপিল দেবের, ক্লাইভ লয়েডের ক্যাচ নেওয়া। প্রতিটা উইকেট পড়লে বন্ধুর সঙ্গে লাফিয়ে উত্তেজিত হয়েছিলাম। আমার জীবনে ১৯৮৩ বিশ্বকাপ জয়ের মুহূর্ত ল্যান্ডমার্ক ইভেন্ট। '

ফাইনালে শুরুতে ভারতের ব্যাটিং

ফাইনালে শুরুতে ভারতের ব্যাটিং

লর্ডসে ১৯৮৩ বিশ্বকাপ ফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাটিংয়ে সুযোগ পেয়ে ফাইনালে শুরুতেই গাভাসকরকে হারায় ভারত। মাত্র ২ রান আউট হয়েছিলেন লিটল মাস্টার। অপর ওপেনার কৃষ্ণামাচারি শ্রীকান্ত ৫৭ বলে ৩৮ রানের দুরন্ত ইনিংস খেলেন।

স্কোরবোর্ডে ১৮৩ রান তুলেছিল ভারত

স্কোরবোর্ডে ১৮৩ রান তুলেছিল ভারত

মহিন্দর অমরনাথ তিন নম্বরে নেমে ২৬ রানের দামি ইনিংস খেলেছিলেন। সন্দীপ পাতিল ২৭, কপিল দেব ১৫ ও মদন লালের সংগ্রহ ছিল মাত্র ১৭ রান। সব মিলিয়ে ১৮৩ রান তুলেছিল ভারত।

ভারতের জয়

ভারতের জয়

জবাবে ওয়েস্ট ইন্ডিজকে ১৪০ রানে অলআউট করে ভারত ৪৩ রানে ম্যাচ জিতে বিশ্বকাপ ট্রফি জিতেছিল। ফাইনালে ভারতের হয়ে মদন লাল ও মহিন্দর অমরনাথ ৩টি করে উইকেট পেয়েছিলেন। বলবিন্দর সাধু ২টি ও কপিল দেব-রজার বিনি একটি করে উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+