অস্ট্রেলিয়াকে হারানোর পুরস্কার, দক্ষিণ আফ্রিকাকে পিছনে ফেলে দিল কোহলির ভারত

ভারতের দুরন্ত পারফরম্যান্স , অস্ট্রেলিয়াকে দ্বিতীয় একদিনের ম্যাচে বধ করে আইসিসি র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এল। 

বিশ্ব ক্রিকেটে র‍্যাঙ্কিংয়ে একদম শীর্ষে পৌঁছে গেল ভারত। এর আগে টেস্টে এক নম্বর জায়গা দখল করে রেখেছে তারা। এবার একদিনের ক্রিকেটেও এক নম্বরে চলে গেল।

শীর্ষে ভারত

দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১১৯ রেটিং পয়েন্ট নিয়ে এতদিন দু নম্বরে ছিল ভারত। আইসিসি-র র‍্যাঙ্কিংয়ে তালিকায় এখনও সরকারিভাবে জায়গা পায়নি। তবে পরের সপ্তাহে যখন তালিকা আপডেট হবে তখন সেই তালিকার এক নম্বরে দেখা যাবে বিরাট কোহলির ভারতরে নাম।

আসলে অপ্রতিরোধ্য পারফরম্যান্স টিম ইন্ডিয়ার।একের পর এক ম্যাচ জিতেই চলেছে তারা। শ্রীলঙ্কা দল এখন একটা ভাঙা গড়ার মধ্যে দিয়ে যাচ্ছে, ফলে তাদের বিরুদ্ধে সিরিজ জয় নিয়ে নাক সিঁটকেছিল নিন্দুকরা। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ভারতীয় দল যেরকম ধামাকা পারফরম্যান্স জারি রাখল তাতে এবার তাঁরা কী বলবেন। বোলিং-ব্যাটিং- ফিল্ডিং সব ক্ষেত্রেই স্মিভ স্মিথের দলকে টক্কর দিচ্ছে তারা।

চেন্নাইয়ের পর কলকাতাতেও ভারতীয় স্পিনের কাছে অজি ব্রিগেডের অসহায় আত্মসমর্পণ দেখে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আনন্দের জোয়ারে ভাসছেন। গোটা দেশেই এখন ফেস্টিভ মুডে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো, উত্তর ও পশ্চিম ভারতে নবরাত্রি, তারমধ্যে ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স অনেকটা আতসবাজির মতই রং ছড়িয়ে দিচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+