ডাম্বুলায় পৌঁছে গেল ভারতীয় দল, একদিনের সিরিজেও ধামাকা পারফরমেন্সের অঙ্গীকার
২০ তারিখ থেকে শুরু ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ। ফোকাসড টিম ইন্ডিয়ার পাখির চোখ দারুণ পারফরমেন্স
টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রস্তুতি শুরু হয়ে গেছে। ডাম্বুলায় পৌঁছে গেছে গোটা শিবির। একদিনের দলের সঙ্গে অনুশীলনেও নেমে পড়েছে রবি শাস্ত্রীর ছেলেরা। একদিনের সিরিজে পাঁচটি একদিনের ম্যাচ খেলবে ভারত ও শ্রীলঙ্কা। একদিনের দলের সঙ্গে যোগ দিয়েছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

এই সিরিজে রোহিত শর্মার ওপর দেওয়া হয়েছে বাড়তি দায়িত্ব। দলে বিরাট কোহলির ডেপুটি রোহিত শর্মা। বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে এই মুম্বইকারের ওপর। মুম্বই ইন্ডিয়ন্সের অধিনায়ক হিসেবে দু'বার চ্যাম্পিয়ন করেছেন দলকে। ভারতীয় দলের দায়িত্ব কতটা সামলাতে পারেন সেটা দেখতে চায় ক্রিকেট মহল। রোহিতও মানছেন এই সম্মান দায়িত্বের সঙ্গে পালন করবেন তিনি।
কে এল রাহুলকে খেলানো হবে চার নম্বরে এরকম একটা ভাবনাচিন্তা রয়েছে ভারতীয় থিঙ্কট্যাঙ্কের। পাশাপাশি দলের সঙ্গে একদিনের সিরিজে যোগ দেওয়া যশপ্রীত বুমরাহ, কেদার যাদব, যজুবেন্দ্র চাহাল, মণীশ পান্ডেরাও ফোকাসড সুযোগ পেলেই দলের জন্য সেরাটা দেবেন।

#TeamIndia members arrive for the 1st ODI vs. @OfficialSLC at Dambulla #SLvIND pic.twitter.com/HthbkJLsS6
— BCCI (@BCCI) August 17, 2017

এদিকে ডাম্বুলা আসার আগে শ্রীলঙ্কায় হাতিদের রিজার্ভ ফরেস্ট ঘুরে দেখেন অজিঙ্ক রাহানে সহ বেশ কিছু ক্রিকেটাররা।

Click it and Unblock the Notifications