শুধু নয় বাইশ গজ, দেশের প্রতি দায়িত্ব পালনেও এক নম্বর বিরাটের ভারত
সোমবার জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। গান্ধীজীর প্রতি শ্রদ্ধা জানিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছিলেন স্বচ্ছ্ব ভারত অভিযান
বাইশ গজে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স দুরন্ত। ব্যাটে বলে বিপক্ষকে মাত দিচ্ছেন কোহলি এন্ড কোং। একদিনের ক্রিকেট থেকে টেস্ট ক্রিকেট তাঁদের শ্রেষ্ঠত্বকে কুর্নিশ করছে বিশ্ব।
এর আগেও বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর মোদীর স্বচ্ছ্ব ভারত অভিযানের মুখ হিসেবে ঝাঁটা হাতে রাস্তাও পরিষ্কার করেছেন। এবার ফের জনসচেতনা বাড়াতে 'স্বচ্ছ্বতা হি সেবা' কর্মসূচিতে অংশ নিলেন তাঁরা। রবিবার নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে নামার আগে ফের একবার বার্তা দিলেন দেশবাসীকে। জঞ্জাল শুধুমাত্র ডাস্টবিনেই ফেলা উচিত তাই বললেন বিরাট। পাশাপাশি দেশকে পরিষ্কার রাখার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর কর্মসূচি সকলকে পালন করতেও আহ্বান জানিয়েছেন টিম কোহলি।
Join #TeamIndia in ‘Swachhata Hi Seva’ movement @narendramodi @PMOIndia @imVkohli @ImRo45 @ajinkyarahane88 @hardikpandya7 @RaviShastriOfc pic.twitter.com/NkRk7mhpxe
— BCCI (@BCCI) October 1, 2017
Click it and Unblock the Notifications