টিম ইন্ডিয়ার সেলিব্রেশনে সারপ্রাইজ অতিথি, পান্ডিয়ার ছবিতে সিক্রেট আউট

শনিবারের টেস্ট জয়ের পরই পার্টিতে মেতেছিল টিম ইন্ডিয়া।

শনিবার রাতে জবরদস্ত জয়। দক্ষিণ আফ্রিকার জোহনসবার্গে ভারতীয় দল ৬৩ রানে হারিয়েছে ভারতীয় দল। ওয়ান্ডারার্সে ভারতীয় দল বিতর্কিত পিচেও জাত চিনিয়ে জয় ছিনিয়ে এনেছে।

টিম ইন্ডিয়ার সেলিব্রেশনে সারপ্রাইজ অতিথি

ফলে নিঃসন্দেহেই পার্টি তো বানতি হ্যায়, এরকম মনোভাব নিয়েই আনন্দের সাগরে ঝাঁপিয়ে পড়ে টিম ইন্ডিয়া। সেলিব্রেশন শুরু হয়ে যায় ড্রেসিংরুম থেকে। সিরিজ হারলেও তিনটি টেস্টেই লড়েছে ভারত, তারওপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোয়াইট ওয়াশ আটকে দিয়েছে তারা। প্রমাণ করে দিয়েছে বিদেশের মাঠেও পারফরম্যান্স করতে পারে ভারত। শিখর ধাওয়ান সেই ড্রেসিমরুমের ছবি পোস্ট করেছেন নিজের সোশ্যাল প্রোফাইলে। লিখেছেন, 'তৃতীয় টেস্টে দারুণ জয়. এই টেস্ট সিরিজ আমাদের অনেক কিছু শিখতে সাহায্য করেছে। যা আমাদের ভবিষ্যতের জন্য অনেক সাহায্য করবে। '

A good win by the team in the 3rd test! This test series was a great learning experience and we can take a lot of positives out of it and work on them in the future!🏏🏏☺☺ @BCCI pic.twitter.com/uPPX5GKjvU
— Shikhar Dhawan (@SDhawan25) January 28, 2018

সমালোচকদের মুখে সেলোটেপ দিতে পারছেন, তাই বিরাট, হার্দিক, চাহাল, কে এল রাহুল-রা। তবে পার্টি-র যে সেলফি পোস্ট করেছেন হার্দিক পান্ডিয়া তাতে থাকছে একটি সারপ্রাইজ এলিমেন্টও। ছবিতে রয়েছেন এমন এক অতিথি যিনি মাঠে হাজির ছিলেন না। তিনি মহেন্দ্র সিং ধোনি।

Amazing last night with the boys ❤️ @imVkohli @yuzi_chahal @klrahul11 @msdhoni pic.twitter.com/HYByhauydQ
— hardik pandya (@hardikpandya7) January 28, 2018

আসলে টেস্ট সিরিজের পরই দক্ষিণ আফ্রিকায় শুরু হয়ে যাবে সীমায়িত ওভারের ক্রিকেট সিরিজ। তারই জন্য দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেছেন প্রাক্তন অধিনায়ক। আর তাই দলের দুরন্ত জয়ের পার্টিতে হাজির ছিলেন মাহিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+