ফোকাসে অস্ট্রেলিয়া বধ, অসমিয়া সাজে পান্ডিয়া, ধাওয়ানদের ছবি ভাইরাল

গুয়াহাটিতে ভারত বনাম দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ, সিরিজ জিতে নিতে মরিয়া ভারত। 

মঙ্গলবার গুয়াহাটিতে ভারতের সামনে অস্ট্রেলিয়া। রাঁচিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ডার্কওয়ার্থ লুইস নিয়মে জিতেছে ভারত। দ্বিতীয় ম্যাচেই তারা সিরিজ প্যাক আপ করে নিতে চাইছে।

ফোকাসে অস্ট্রেলিয়া বধ, অসমিয়া সাজে পান্ডিয়া, ধাওয়ানদের ছবি ভাইরাল

গুয়াহাটিতে পৌঁছে ভারতীয় ক্রিকেটাররা অভিনব সাজে মজেছেন নিজেদের সোশ্যাল সাইটে 'জাপ্পি' পরিহিত ছবি দিয়েছেন ক্রিকেটাররা। হার্দিক পান্ডিয়া থেকে শিখর ধাওয়ান ,মণীশ পান্ডে সকলেই নিউ লুকে ব্যস্ত।

ফোকাসে অস্ট্রেলিয়া বধ, অসমিয়া সাজে পান্ডিয়া, ধাওয়ানদের ছবি ভাইরাল

তবে ফোকাস হারাচ্ছেন না কেউই। সকলেই জানেন অস্ট্রেলিয়াকে গুয়াহাটি বধ করে ফেললে টি-টোয়েন্টি সিরিজও পকেটে ঢুকে যাবে। ২০১২ সালের পর অস্ট্রেলিয়া -র কাছে একটিও টি-টোয়েন্টি ম্যাচে হারেনি ভারত। পাশাপাশি নিজেদের শেষ চোদ্দ ম্যাচের মধ্যে ১০টিতে ই জিতেছে ভারত।

ফোকাসে অস্ট্রেলিয়া বধ, অসমিয়া সাজে পান্ডিয়া, ধাওয়ানদের ছবি ভাইরাল

১৩ অক্টোবর হায়দরাবাদে শেষ টি-টোয়েন্টি ম্যাচ। কেউই চাইছেন না হায়দরাবাদ অবধি সিরিজের নির্ণয় গড়াতে। দলের ক্রিকেটাররা সকলেই দারুণ ফর্মে। তাই এই ম্যাচে জয়ের ভাবনা থেকে কোনওভাবেই সরছে না তারা।

অন্যদিকে একদিনের সিরিজ খোয়ানোর পর টি-টোয়েন্টি ম্যাচেও পিছিয়ে পড়েছে অজি ব্রিগেড। স্টিভ স্মিথ দেশে ফিরে যাওয়ায় ম্যাক্সওয়েল দায়িত্বে। হৃত অজি গৌরব কতটা তিনি পুনরুদ্ধার করতে পারেনতার চ্যালে়ঞ্জ থাকবে অস্ট্রেলিয়ার সামনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+