অজিরা উড়ে গেছে এবার পৃথ্বীদের সামনে পাপুয়া নিউগিনি
প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতেছে ভারত, এবার তাদের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি
অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে নিঃসন্দেহে ফেভারিট ভারত। কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় জয় পেয়েছে তারা। এবার তাদের প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি। যারা ক্রিকেট দুনিয়ায় নিঃসন্দেহে মিনোস।

১৬ তারিখ নিউজিল্যান্ডের মাটিতে পৃথ্বী-শ-দের প্রতিপক্ষ পাপুয়া-নিউগিনি। গ্রুপ পর্বে যেহেতু ভারত প্রধান হেভিওয়েট প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে ১০০ রানে হারিয়েছে ফলে নিঃসন্দেহে গ্রুপ শীর্ষে পৌঁছে যাওয়ার হাতছানি থাকবে। কারণ এই গ্রুপে ভারতের আরও একটা প্রতিপক্ষ জিম্বাবোয়ে।

এর আগের বারের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে হেরে রানার্স হয়ে শেষ করেছিল। কিন্তু এবার তাই আর রানার্স নয়, একেবারে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিজের ছেলেদের চোখে এঁকে দিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়।
এদিক রবিবার অনুর্ধ্ব বিশ্বকাপের 'ক্ল্যাশ অফ দ্য টাইটান' ম্যাচটি জিতে রাহুল দ্রাবিড়ের দল শুরুতেই জাত চিনিয়ে দিল। হাসতে হাসতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত বুঝিয়ে দিল, তারা খালি হাতে ফিরে যেতে আসেননি এবার। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে পৃথ্বী-রা জানিয়ে দিলেন ভারতই এবার বিশ্বকাপের অন্যতম দাবিদার।
ব্যাট হাতে দুই ওপেনার পৃথ্বী-মনজ্যোত-গিলদের দাপট আর বল হাতে ঝলসে উঠল শিবম-নাগারকোটিরা। ভারতের অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে ১০০ রানে পরাজিত হল অস্ট্রেলিয়া। ওপেনার পৃথ্বী শা করেন ৯৪ রান আর অন্য ওপেনার মনজ্যোতের ব্যাট থেকে আসে ৮৬ রানের ঝকঝকে ইনিংস। তারপর শুভম গিল করেন ৬৩ রান। ভারত ৫০ ওভারের শেষে ৩২৮ রান করে সাত উইকেট হারিয়ে।












Click it and Unblock the Notifications