বুধবার সম্মানের লড়াইতে নামছে ভারত, অসুবিধা শুধরে লড়াইয়ের অঙ্গীকার টিম ইন্ডিয়ার
সিরিজ হাতের বাইরে চলে গেছে, তবুও সম্মানের লড়াইতে ওয়ান্ডারার্স টেস্টে লড়াই করতে হাজির হবে ভারতীয় দল।
সিরিজ হাতের বাইরে চলে গেছে, তবুও সম্মানের লড়াইতে ওয়ান্ডারার্স টেস্টে লড়াই করতে হাজির হবে ভারতীয় দল। কয়েকটা জিনিস এই সিরিজ থেকে ভারতের প্রাপ্তি রয়েছে পাশাপাশি বেশ কয়েকটি বড় ভুলও পরিষ্কার ভাবে সামনে এসেছে।
দল নির্বাচন, দলের ব্যাটিং, উইকেটের মধ্যের দৌড়, ফিল্ডিংয়ের গাফিলতি বেশ কিছু ক্ষেত্রে দৃষ্টিকটূ হয়েছে। গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ফস্কানো, কিম্বা রান আউট হয়ে যাওয়া অনেক ক্ষেত্রেই ম্যাচের গতি বদলে দিয়েছে। এই সব কিছু নিয়েই বুধবার থেকে শুরু হচ্ছে জোহনেসবার্গ টেস্ট।
তবে দুই টেস্টের মধ্যে সাতদিনের বিরতিতে নিজেদের ভুল গুলি ভালো করে বুঝে নিয়েছে ভারতীয় দল। এরই মধ্যে আবার ছুঁয়ে গেছে পিচ বিতর্ক। তবে সেইসব সরিয়ে নিয়ে নতুন করে বাইশ গজের লড়াইতে তৈরি ভারত।

ওপেনিংয়ের সমস্যা
কেপটাউনে শিখর ধাওয়ান এবং মুরলী বিজয় ওপেনিং স্লটে ছিলেন। তাঁরা দুটি ইনিংসে করেছিলেন ১,১৬ এবং ১৩ ,১৬। শিখর ধাওয়ানকে পরিবর্তন করা হয়েছিল সেঞ্চুরিয়ন টেস্টে। ধাওয়ানের বদলে দলে এসেছিলেন কে এল রাহুল। রানের খতিয়ান বিজয়ের ঝোলায় ৪৬ ও ৯, রাহুলের ঝোলায় ১০ ও ৪। এবার ওয়ান্ডারার্সে কী হবে তা এখনও প্রশ্ন।

সুরক্ষা প্রথম পদক্ষেপ
ঋদ্ধিমান সাহার চোট দ্বিতীয় টেস্টে উইকেটরক্ষক বদলাতে বাধ্য করেছিল ভারতীয় থিঙ্কট্যাঙ্ককে। দলে এসেছিলেন পার্থিব প্যাটেল। উইকেটের পিছন ও সামনে কোনও পারফরম্যান্সই তাঁর পছন্দ ছিল না। দীনেশ কার্তিককে ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হয়েছে। তামিলনাড়ুর হয়ে খেলায় নিয়মিত উইকেট রক্ষক দীনেশ কার্তিক। পার্থিবের বদলে কার্তিকের খেলার সম্ভবনাও বেশ উজ্জ্বল।

রাহানে ইস্যু
অজিঙ্ক রাহানে র দলে থাকা না থাকা এই সিরিজের সবচেয়ে চর্চিত ইস্যু। সমস্ত মহলের বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে তৃতীয় টেস্টে যা ইঙ্গিত মিলেছে তাতে রাহানের খেলার সম্ভবনা উজ্জ্বল। তবে তিনি দলে এলে কে বেরোবেন সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

রোহিত নিয়ে কোন্দল
অনেক বিতর্ক সঙ্গী করে প্রথম দুটি টেস্টেই দলে জায়গা পেয়েছেন রোহিত শর্মা, কিন্তু তিনি কী সকলকে মুগ্ধ করার মতো কিছু করেছেন। তা নিয়ে আলোচনায় থিঙ্কট্যাঙ্কও। তবে সেঞ্চুরিয়নে দ্বিতীয় ইনিংসে একটি ৫০ রান এসেছে তাঁর ব্যাট থেকে। যেখানে দলের বাকি ক্রিকেটাররা একে একে ব্যর্থ হচ্ছিলেন সেই অবস্থায় ৫০ এটা বাঁচালেও বাঁচাতে পারে।

চেতেশ্বর পূজারা -র টলমল জায়গা
২৬, ৪, ০, ১৯ -চারটি ইনিংসে এই রান গুলি করেছেন চেতেশ্বর পূজারা। তারমধ্যে দুটি জঘন্য রান আউট পূজারার জায়গাকেও নড়িয়ে দিতে পারে।

রাহানে কী ওপেনার
মুম্বইয়ের হয়ে ওপেন করেন রাহানে। সেটা মাথায় রেখে রবি শাস্ত্রী ও বিরাট তাঁকে ওপেনিং স্লটে নামিয়ে দিতে পারেন। কারণ এখনও অবধি ওপেনিং স্লটও ব্যর্থ।

দ্য পিচ
সেঞ্চুরিয়নের পিচ না পসন্দ ছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি-র । তাই ওয়ান্ডার্সের এক বিষাক্ত পিচ হাজির থাকবে টিম ইন্ডিয়ার জন্য। এখনও অবধি পিচে প্রচুর সবুজ আছে। তবে ম্যাচের ঠিক আগে কী হবে তা একটা প্রশ্ন।

ভারতীয় বোলিং
ভারতীয় বোলিং এই দুটি টেস্টে জাত চিনিয়েছে। দুটি টেস্টেই ২০ টা করে উইকেট নিয়েছে তারা। যেকোনও জায়গায় টেস্ট জিততে এটাই মূল মন্ত্র। সেটা তাঁরা করে দেখিয়েছেন, তবে ওয়ান্ডার্সেও সেটা জারি রাখতে হবে।
একটা কথা ঠিক টেস্ট সিরিজ হোয়াইট করানোর লক্ষ্যে জোরদার ঝাঁপাবে দল। তাই শেষ টেস্টেও প্রতিরোধ থাকবে চূড়ান্ত, তারমধ্যে থেকেও ভারতকে নিজেদের সম্মানের জন্য লড়াই করতে হবে।












Click it and Unblock the Notifications