প্রোটিয়া যুদ্ধের আগে নিউ ইয়ার সেলিব্রেশনে বিন্দাস টিম ইন্ডিয়া, কোচ -ক্যাপ্টেনের ধামাল কেপ টাউনে
ভারতীয় দল ঘরের মাঠে দুরন্ত পারফরম্যান্স দিচ্ছেন। এই অবস্থায় অনেকদিন বাদে বিদেশ সফর তাও আবার দক্ষিণ আফ্রিকা।
Cricket
oi-Debalina
By Debalina Dutta
ভারতীয় দলের দুই বিন্দাস বান্দা। বিরাট কোহলি ও শিখর ধাওয়ান। দুজনেই যখন যেটা মনে করেন সেটাই করেন। তা সে মাঠের মধ্যেই হোক বা মাঠের বাইরেই হোক।
এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় রয়েছে ভারতীয় দল। সামনে লম্বা সিরিজ। তার আগে জোরকদমে অনুশীলন চালাচ্ছেন সকলেই কিন্তু কাজ শেষ হয়ে গেলেই বিন্দাস মুডে টিম ইন্ডিয়া। আসলে অধিনায়ক বিরাট একটু বেশিই বিন্দাস। আর সেটাই গোটা দলের মধ্যে ভাইরাল করে দিয়েছেন তিনি।
নতুন বছর কেপটাউনেই বরণ করছে ভারতীয় দল। বিমান সমস্যা কাটিয়ে শিখর ধাওয়ানের পরিবারও পৌঁছে গেছে তাঁর কাছে। দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন রাস্তায় লাইভ ব্যান্ডের ব্যবস্থা আছে। মানুষ জন রাস্তায় চলার পথেই এই ব্যান্ডের সুরে মাতোয়ারা হন। বিরাট ও ধাওয়ান শুধু আনন্দে মাতোয়ারা হলেন তাই নয়। দিব্যি শরীর দুলিয়ে নিলেন ব্যান্ডের তালে। তবে ভিডিও-র শেষদিকে আবার ভাঙড়াও নেচে নেন এই দুই ভারতীয় ক্রিকেট তারকা। সঙ্গী খুদে জোহরাবর।

Watch Video : 'Jithen Jaan Punjabi Bhangra Paa Hi Linde Ne'. Kohli & Dhawan along with other team memebers take their families to Waterfront in Cape Town. .. . Video : @rahim.manji . #Instantbollywood #Instabollywood #viratkohli #shikhardhawan

A post shared by  Instant Bollywood (@instantbollywood) on <time style=" font-family:Arial,sans-serif; font-size:14px; line-height:17px;" datetime="2017-12-31T05:14:46+00:00">Dec 30, 2017 at 9:14pm PST</time>

কেপটাউনের রাস্তায় ভাঙড়া নাচের ভিডিও স্বাভাবিক ভাবেই ভাইরাল। আসলে ভারতীয় দলে এখন একটাই মন্ত্র। ওয়ার্ক হার্ড -পার্টি হার্ডার মন্ত্রেই দীক্ষিত সকলে। তাই এমনটা হচ্ছে। এদিকে যেরকম অধিনায়ক ভাইরাল মুডে, তেমনি পিছিয়ে নেই কোচ রবি শাস্ত্রীও। তিনি আবার ডিজের ভূমিকায় হাজির। নিজেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই ছবি।

Happy New Year all. Have a kick-ass year. God Bless 🎇 pic.twitter.com/vOwPQJKEEF
— Ravi Shastri (@RaviShastriOfc) December 31, 2017

শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট। দু'দল তিনটি টেস্ট, ৬টি একদিনের ম্যাচ এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে। ভারত এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি। তবে এবার বিরাটরা আত্মবিশ্বাসী।