ইংল্যান্ডের বিরুদ্ধে দিন রাতের টেস্টের প্রথম অর্ধে দাপট ভারতের, মুখরিত মোতেরা
ইংল্যান্ডের বিরুদ্ধে দিন রাতের টেস্টের প্রথম অর্ধে দাপট ভারতের, মুখরিত মোতেরা
আহমেদাবাদের সদ্য নামাঙ্কিত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দিন রাতের টেস্টের প্রথম দিনের প্রথম অর্ধে দাপট অব্যাহত থাকল ভারতের। চা পানের বিরতি পর্যন্ত ইংল্যান্ড ৪ উইকেট হারিয়ে মাত্র ৮১ রান তুলতে পেরেছেন। ম্যাচের প্রথম দিনই দুর্দান্ত বোলিং করে দর্শকদের মন জয় করলেন ঘরের ছেলে অক্ষর প্যাটেল।

সবুজ উইকেটে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্রিটিশ অধিনায়ক জো রুটের সেই সিদ্ধান্তকে বেঠিক বলে প্রমাণ করেন ভারতীয় বোলাররা। ১০০তম টেস্ট খেলতে নেমে টিম ইন্ডিয়ার হয়ে শুরুটা দুর্দান্ত করেন ফাস্ট বোলার ইশান্ত শর্মা। নিজের দ্বিতীয় ওভারেই ইংল্যান্ড ওপেনার ডম সিবলেকে শূন্য রানে ফিরিয়ে দেন দিল্লির তারকা।
এরপর নাম ভূমিকায় প্রবেশ করেন অক্ষর প্যাটেল। নিজের স্পেলের প্রথম ওভারের প্রথম বলেই জনি বেয়ারস্টোকে লেগ বিফোর উইকেট করেন আহমেদাবাদের ঘরের ছেলে। শূুন্য রানে সাজঘরে ফিরে যান ইংল্যান্ডের দাপুটে ব্যাটসম্যান। অন্যদিকে ব্যাট চালিয়ে খেলতে থাকেন ইংল্যান্ডের দ্বিতীয় ওপেনার জ্যাক ক্রাওলে। ৮৪ বলে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেলে তিনি অক্ষর প্যাটেলেরই শিকার হন। ৩৭ বলে ১৭ রান করে ভারতীয় স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনের বলে আউট হন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট।
ভারতের হয়ে এখনও পর্যন্ত ২ উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল। একটি করে উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা ও রবিচন্দ্রণ অশ্বিন। কোনও উইকেট না পেলেও ভাল বোলিং করেছেন ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ।
অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়ের জানা-অজানা নানা মুহূর্তের ছবি
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications