তৃতীয় দিনে পিচ হয়ে গেল খলনায়ক, পিছিয়ে দিল টিম ইন্ডিয়ার লড়াকু পারফরম্যান্স
ক্রিকেট দেখাল টিম ইন্ডিয়া আর পিচ দেখালো খেল। তিন দিন ধরেই পিচের আনইভেন বাউন্সের জন্য সবমহলে গুঞ্জন ছিল।
ক্রিকেট দেখাল টিম ইন্ডিয়া আর পিচ দেখালো খেল। তিন দিন ধরেই পিচের আনইভেন বাউন্সের জন্য সবমহলে গুঞ্জন ছিল। জসপ্রীত বুমরাহের বল সরাসরি এলগারের মাথায় লাগতেই খেলা বন্ধ হয়ে গেল।
জোহনসবার্গ টেস্টের তৃতীয় দিনটা ভালো লড়াই দিল ভারতীয় দল, ব্যাটসম্যানরা এই প্রথমবার জাত চেনালেন। দেখালেন তারাও লড়াই করতে পারেন। দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য তারা ২৪০ রানের লক্ষ্যমাত্রা রাখল।
এদিকে দলের ভালো পারফরম্যান্সের দিনে টেস্ট ক্রিকেটে ভারতীয় অধিনায়ক হিসেবে নয়া নজির গড়লেন বিরাট কোহলি। ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান সংগ্রহের নজির গড়লেন তিনি। এর আগে এই কৃতিত্ব ছিল ধোনির। তাঁর ছিল ধোনি ৬০ ম্যাচে করেছেন ৩৪৫৪ রান। অধিনায়ক হিসেবে কোহলি ৩৫ টি টেস্টে ৩৪৫৬ রান করলেন। এছাড়া গাভাসকর অধিনায়ক হিসেবে ৪৭ টেস্টে ৩৪৪৯ রান করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে সিরিজের শেষ ম্যাচে প্রথম ইনিংসে ৫৪ এবং দ্বিতীয় ইনিংসে ৪১ রান করেন কোহলি।
At Lunch on Day 3 of the 3rd Test #TeamIndia 100/4 (Virat 27* & Vijay 25), lead South Africa (194) by 93 runs #SAvIND #FreedomSeries
Updates - https://t.co/ixhjf9zV0h pic.twitter.com/CDLCGMlgxl
— BCCI (@BCCI) January 26, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>রোহিত শর্মার বদলে দলে সুযোগ পাওয়া অজিঙ্ক রাহানে প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন। ভারতের দ্বিতীয় ইনিংসের ২৪৭ রানে ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামির ছোট ছোট ইনিংসও বড় হয়ে দাঁড়ায়। ভুবি ৩৩ ও শামি ২৭ রান করেন।
That brings an end to an exciting 2nd innings from #TeamIndia. Some gritty contributions from the lower-order as well & South Africa will need 241 for victory #SAvIND pic.twitter.com/ZJp0mS8TSH
— BCCI (@BCCI) January 26, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এদিন দক্ষিণ আফ্রিকার রাবাদা, ফিলিন্ডার, মর্কেল ৩টি করে উইকেট তুলে নেন। লুঙ্গি একটি উইকেট নেন। এদিকে জয়ের জন্য রান তাড়া করতে নেমে মার্করমকে ইতিমধ্যেই প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়েছে। খেলা যখন শেষ হয় তখন প্রোটিয়া বাহিনীর স্কোর ১৭ রানে ১ উইকেট। এখনও ভারতের ইনিংসের থেকে ২২৪ রানে পিছিয়ে রয়েছে তারা। ভারতকে জিততে গেলে এখনও ৯ উইকেট তুলে নিতে হবে।
That's it from Day 3 of the Test at Wanderers. A decision on the play ahead will be taken by the match referee and umpires #SAvIND pic.twitter.com/19KiAXz02f
— BCCI (@BCCI) January 26, 2018
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>তবে যদি আদৌ ম্যাচ কতটা খেলা হবে তা নিয়ে প্রশ্ন থাকছেই। কারণ যেভাবে বুমরাহের বল মাথায় লেগেছে তাতে বড় কোনও বিপদ যেকোনও সময় ঘটে যাবে। দুই পক্ষই ক্রিকেট খেলতে চাইছেন। তবে ম্যাচ রেফারিরা চূড়ান্ত সিদ্ধান্ত।
Click it and Unblock the Notifications