ভারতীয় দলে সবচেয়ে ভালো ও খারাপ ফিল্ডার কে, জানালেন ফিল্ডিং কোচ

বিশ্বকাপে এখনও পর্যন্ত একটি ম্যাচও হারেনি ভারতীয় ক্রিকেট দল। ব্যাটিং-বোলিং তো বটেই, ফিল্ডিংয়েও বিরাট কোহলিদের ধারেকাছে নেই অন্য কোনও দল।

বিশ্বকাপে এখনও পর্যন্ত একটি ম্যাচও হারেনি ভারতীয় ক্রিকেট দল। ব্যাটিং-বোলিং তো বটেই, ফিল্ডিংয়েও বিরাট কোহলিদের ধারেকাছে নেই অন্য কোনও দল। যার কৃতিত্ব টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ আর শ্রীধরকে দেওয়া হয়ে থাকে। সেই তিনিই জানালেন এই মুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে ভালো ও খারাপ ফিল্ডারের নাম।

ভারতীয় দলে সবচেয়ে ভালো ও খারাপ ফিল্ডার কে, জানালেন ফিল্ডিং কোচ

বিরাট কোহলি

ক্ষিপ্রতা, ফিটনেস, গ্রিপিং এবং ক্যাচিংয়ের দিক থেকে অধিনায়ক বিরাট কোহলিকেই টিম ইন্ডিয়ার সেরা ফিল্ডার বেছেছেন কোচ আর শ্রীধর। তাঁর কথায়, আন্তর্জাতিক মঞ্চে যে কোনও ষাট বা সত্তর শতাংশ বলকে একশো শতাংশ এফোর্ট দিয়ে আটকানো ভাল ফিল্ডারের লক্ষণ। বিরাট কোহলি কখনও কখনও পঞ্চাশ শতাংশ বলের জন্যও ঝাঁপান বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ আর শ্রীধর।

ভারতীয় দলে সবচেয়ে ভালো ও খারাপ ফিল্ডার কে, জানালেন ফিল্ডিং কোচ

রবীন্দ্র জাদেজা

ফিল্ডিংয়ে টিম ইন্ডিয়ার কোনও খেলোয়াড় যদি বিরাট কোহলির কাছাকাছি পৌঁছতে পারেন, তিনি রবীন্দ্র জাদেজা বলে জানিয়েছেন আর শ্রীধর। জাদেজা ভারতীয় দলের হয়ে খুব বেশি মাঠে নামার সুযোগ না পাওয়ায়, অন-ফিল্ড তাঁর প্রভাব চোখে পড়ে না বলেই জানিয়েছিন টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ।

ভারতীয় দলে সবচেয়ে ভালো ও খারাপ ফিল্ডার কে, জানালেন ফিল্ডিং কোচ

যুজবেন্দ্র চাহল

লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলকেই টিম ইন্ডিয়ার সবচেয়ে দুর্বল ফিল্ডার বেছেছেন ওই বিভাগের কোচ আর শ্রীধর। তার বক্তব্য, চাহলের হাত বেশ কিছুটা ছোট হওয়ায় ক্যাচ ধরা বা বল গ্রিপিংয়ের ক্ষেত্রে তাঁকে সমস্য়ায় পড়তে হয়। তবে ফিল্ডিংয়ে উন্নতির জন্য যে ওই তরুণ লেগ স্পিনার সাধ্যমতো চেষ্টা করছেন, তাও জানাতে ভোলেননি আর শ্রীধর।

ভারতীয় দলে সবচেয়ে ভালো ও খারাপ ফিল্ডার কে, জানালেন ফিল্ডিং কোচ

ইয়ো ইয়ো

খেলোয়াড়দের ফিটনেস বাড়াতে ইয়ো ইয়ো টেস্টের প্রয়োজনীয়তা অনস্বীকার্য বলে মনে করেন টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ আর শ্রীধর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+