বিরাটের বিয়ের আগে টিম ইন্ডিয়ার প্রি-ওয়েডিং উপহার, হতবাক হবেন কোহলি

বিরাট কোহলি বিয়ের ব্রেকে ইতালিতে , এদিকে ভারতীয় দল ধরমশালায় অধিনায়ককে যা প্রি ওয়েডিং উপহার দিল তা বোধহয় দ্রুত ভুলে যেতে চাইবেন বিরাট কোহলি।

ভারত অধিনায়ক এই মুহূর্তে গেছেন ইতালি। নিজের বহু প্রতীক্ষিত বিয়ে সারতে। এই অবস্থায় তাঁর দল যে হতশ্রী পারফরম্যান্স তাঁকে প্রাক বিবাহ উপহার হিসেবে দিল তাতে আশা করা যায় তিনি হতবাক। ধরমশালায় একদিনের সিরিজের শুরুতেই ধাক্কা খেল ভারতীয় দল। শ্রীলঙ্কা এদিনে ম্যাচে জিতে গেল ৭ উইকেটে।

বিরাটের বিয়ের আগে , টিম ইন্ডিয়ার প্রি-ওয়েডিং উপহার, হতবাক হবেন কোহলি

এদিন টসে জিতে ভারতীয় দলকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। আবহাওয়ার সুবিধা নিয়ে শ্রীলঙ্কান পেসাররা ধরমশালায় আগুন ঝরান। ৩৮.২ ওভারে অলআউট হয়ে যায় ভারতীয় দল। এদিন ধোনি যদি ব্যাট হাতে ওই ৬৫ রান না করতেন তাহলে আরও লজ্জার মুখে পড়তে হত ভারতীয় দলকে। একদিনের ক্রিকেটে এক নম্বরের হাতছানিতে থাকা ভারতকে হয়ত নিজের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কম স্কোর করতে হত। একমাত্র ধোনির ৬৫ছাড়া দু অঙ্কের রানে পৌঁছোন আর দু'জন মাত্র ভারতীয় ক্রিকেটার। কুলদীপ যাদব ১৯ ও হার্দিক পান্ডিয়া ১০ করেন। লাকমলের দুরন্ত বোলিংয়ে মাত হয়ে যান ভারতের হেভিওয়েট ব্যাটসম্যানরা। স্কোরবোর্ডটা দাঁড়িয়েছিল যেন টেলিফোন নম্বর।

এদিকে রান তাড়া করতে নেমে ২০. ৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা দল। উপুল থরঙ্গা ৪৯ রান করেন। বল হাতে আগুন ঝরানো লাকমল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন।

এদিকে রোজই নজির গড়া ভারতীয় দল এদিন বেশ কিছু নিম্নমুখী পরিসংখ্যানের নজির গড়ল। ২০ ওভারে ২৯/৭ এই রান ছিল ভারতের ২০০০ সাল থেকে যেকোনও দলের এটা সবচেয়ে কম রান। শুধু দল নয় ক্রিকেটাররাও বিভিন্ন লজ্জার পরিসংখ্যান ছুঁলেন এদিন। ১৮ বল খেলে ডাক করে প্যাভিলিয়নে ফেরেন দীনেশ কার্তিক।

এদিকে ১০ ওভারে ভারতের সর্বনিম্ন স্কোরের তালিকায় এদিনের ইনিংসই এখন সবার ওপরে।
এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ ওভারে ভারতের স্কোর ছিল ১১। এছাড়া তালিকায় রয়েছে নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চে ২০০৩ তে ১৬ । এছাড়া ঢাকা, ২০১৪ বাংলাদেশের বিরুদ্ধে ১৭।

পাশাপাশি সপ্তম উইকেটের পতনে সবচেয়ে কমরানের নজির এই রবিবার গড়ল ভারত। এদিন শ্রীলঙ্কা-র বিরুদ্ধে ২৯ রান ছিল ভারতের। এর আগে ১৯৯৯ টরেন্টোতে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ৪৩ রান ছিল। ২০০৫ বুলাওয়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৩ রান ছিল। ২০০০ সালে শারজায় শ্রীলঙ্কা-র বিরুদ্ধে ছিল ৪৪ রান।

এদিকে ভারতের এই রকম পারফরম্যান্সের পরই সক্রিয় টুইটার। সকলেই নিজের মতো করে মতবাদ প্রকাশ করছেন টুইটে।

And someone is not happy. Not happy at all. #INDvsSL pic.twitter.com/deijM9skzv
— Ashish Magotra (@clutchplay) December 10, 2017

#INDvsSL : Twitteratis blame Virat for choosing Anushka over cricket as the Indian team scores poorlyhttps://t.co/K1KMYAcFIf pic.twitter.com/V1VSRbgkpo
— Bollywood Bubble (@bollybubble) December 10, 2017

Virat Kohli Watching Team India's Scorecard. #IndvSL #IndvsSL pic.twitter.com/opBI01YALe
— Sir Ravindra Jadeja (@SirJadeja) December 10, 2017

তবে এর মধ্যেও আন্তর্জাতিক ক্রিকেটে ১৬০০০ রান পার করা ধোনির জন্য সকলেই বিভিন্ন প্রশংসাসূচক পোস্ট করেছেন।

When the going gets tough, the tough get going. Was amazing from @msdhoni . But with just 112, doesn't look like this one is going to be a contest.#INDvsSL
— Mohammad Kaif (@MohammadKaif) December 10, 2017

While Others Are Struggling To Score A Single Or Even Survive Few Balls, MS Dhoni Is Smashing SIX. 4 Away From Half-century. #Legend #INDvSL #INDvsSL #Dhoni pic.twitter.com/Y5MiejphVw
— Sir Ravindra Jadeja (@SirJadeja) December 10, 2017

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+