ডিনার বিশ্রাম সাঙ্গ করে ফোকাসড টিম ইন্ডিয়া, সেমিফাইনালে বাংলা বধের কী অঙ্ক কষছেন কুম্বলে-কোহলি
ডিনার বিশ্রাম সাঙ্গ করে ফোকাসড টিম ইন্ডিয়া, সেমিফাইনালে বাংলা বধের কী অঙ্ক কষছেন কুম্বলে-কোহলি
খাচ্ছেন-দাচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন। না-না মোটেই এরকম ভাববেন না। টিম ইন্ডিয়াকে বিশেষ নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিল লন্ডনের ভারতীয় হাইকমিশন। সেখানে ছিল বিশেষ এক প্রদর্শনী একইসঙ্গে ছিল ভারতীয় ক্রিকেটের প্রথম টেস্ট ম্যাচ নিয়ে বই প্রকাশ। অধিনায়ক বিরাট কোহলি,মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু তরুণ হার্দিক পান্ডিয়া সকলেই বেশ অভিভূত এই বিশেষ প্রর্দশনী নিয়ে।

এদিকে বৃহস্পতিবার ভারতের সামনে বাংলাদেশ। সেমিফাইনালের এই গন্ডি টপকালেই মিলবে ফাইনালের টিকিট। তাহলেই খেতাব রক্ষার লড়াইতে বাকি থাকবে আর মাত্র একটা ধাপ। তথাকথিত হিসেবে ধারেভারে বাংলাদেশের থেকে অনেকটাই এগিয়ে টিম ইন্ডিয়া।

কিন্তু ভারত তো কখনই বাংলাদেশের কাছে বিশ্বকাপে লজ্জার হার ভুলতে পারবে না। আর শুধু হারেই শেষ হয়নি। তার খেসারত দিতে গিয়ে ২০০৭ বিশ্বকাপের প্রাথমিক পর্ব থেকেই বিদায় হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার। তাই আগাম সতর্ক টিম ইন্ডিয়া।
কোহলি তাই ইতিমধ্যেই জানিয়েছেন তাঁরা ভাবছেন না প্রতিপক্ষ কে। তাঁরা শুধু ম্যাচ জেতার ভাবনা নিয়েই রয়েছেন। এজবাস্টনে ১৫ তারিখ ভারতীয়দের মেগা দিন। মোর্তাজা-শাকিবদের বিরুদ্ধে কোন রণনীতি নেওয়া হবে এখন তার ভাবনাতেই টিম কোহলি। প্রাথমিক পর্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দারুণ কামব্যাক করেছে টিম ইন্ডিয়া। শেষ চারের লড়াইতে সেই জয়ই হবে বাড়তি মোটিভেশন।












Click it and Unblock the Notifications