সেন্টার কোর্টে হেড কোচ শাস্ত্রী, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
সেন্টার কোর্টে হেড কোচ শাস্ত্রী, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
উইম্বলডনের হাই-ভোল্টেজ ফাইনালে নোভাক জকোভিচের সঙ্গে মোকাবিলা হয় লড়াকু মাত্তেও বেরেত্তিনির। ম্যাচে নজর ছিল গোটা বিশ্বের। সেই ম্যাচ দেখতেই অল ইংল্যান্ড টেনিস ক্লাবের সেন্টার কোর্টে হাজির ছিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। যিনি নিজেই গ্যালারিতে বসে থাকা অবস্থায় নিজের ছবি তুলে সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেটি ভাইরালও হয়েছে।

এর আগেও সেন্টার কোর্টে উইম্বলডনের ম্যাচ দেখতে দেখা গিয়েছিল ভারতীয় ক্রিকেট দলের হেড কোচকে। তবে এবারেরটা সম্পূর্ণ আলাদা। এবার নোভাক জকোভিচ ও মাত্তেও বেরেত্তিনির মধ্যে হাই-ভোল্টেজ ফাইনাল ম্যাচ অল ইংল্যান্ড টেনিস ক্লাবে হাজির ছিলেন শাস্ত্রী। সোশ্যাল মিডিয়ায় যে ছবি তিনি পোস্ট করেছেন, তা থেকে বোঝা যাচ্ছে যে লোয়ার গ্যালারিতেই বসে ওই ম্যাচ দেখেছেন টিম ইন্ডিয়ার হেড কোচ। কেবল রবি শাস্ত্রী নন, ঐতিহ্যবাহী উইম্বলডন দেখতে অল ইংল্যান্ড টেনিস ক্লাবে রবিচন্দ্রণ অশ্বিন, সুনীল গাভাসকর ও দীনেশ কার্তিকের মতো প্রাক্তন ও বর্তমান ক্রিকেট তারকার উপস্থিতি পরিলক্ষিত হয়েছে।
সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হেরে গিয়েছে ভারত। ঘুরে দাঁড়ানোর সোপান হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হাতে পেতে চলেছেন বিরাট কোহলিরা। তার আগে পাওয়া লম্বা ছুটিতে কোনও ভারতীয় ক্রিকেটার পরিবারের সদস্যদের সঙ্গে, তো কেউ একা একাই ইংল্যান্ডের বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন। রবি শাস্ত্রী, রবিচন্দ্রণ অশ্বিনদের যেমন উইম্বলডন দেখতে দেখা গিয়েছে, তেমন ঋষভ পন্থ, জসপ্রীত বুমরাহদের ওয়েম্বলিতে ইউরো কাপের ম্যাচ দেখতে দেখা গিয়েছে। সেসব ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।












Click it and Unblock the Notifications