বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের হার ভুলে ইংল্যান্ড যুদ্ধের প্রস্তুতি শুরু বিরাটের

বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের হার ভুলে ইংল্যান্ড যুদ্ধের প্রস্তুতি শুরু বিরাটের

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের হার ভুলে ইংল্যান্ডের বিরুদ্ধে মোকাবিলায় নামার প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলি। বেশ কয়েকদিনের ছুটি কাটিয়ে ইংল্যান্ডের জিমেই গা গামাতে নেমে পড়লেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। যার ভিডিও তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

বিরাটের গা ঘামানো শুরু

বিরাটের গা ঘামানো শুরু

সাউদাম্পটনের এজিয়াস বোলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হারতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে। এর জন্য সমালোচনাতেও বিদ্ধ হতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। সেই হারের ধাক্কা ভুলে এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য জন্য অপেক্ষা শুরু ভারতীয় ক্রিকেট ফ্যানদের। সেই আবহে জিমে গা ঘামাতে শুরু করে দিলেন বিরাট কোহলিও।

ভি়ডিও ভাইরাল

মঙ্গলবার বিরাট কোহলির এক ওয়ার্ক আউটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তারকা নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন। জিমে গা ঘামানো অবস্থায় বিরাট কোহলির ওই ভিডিও দেখে উচ্ছ্বসিত হয়েছেন ক্রিকেট ফ্যানরা। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেট ফ্যান থেকে নেটিজেনরা বিরাটকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

বিরাটের পারফরম্যান্স

বিরাটের পারফরম্যান্স

২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট শেষবার শতরান করতে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। তারপর থেকে আর তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বিরাট। তাই ইংল্যান্ড সফরে ভারত অধিনায়কের কাছ থেকে বড় ইনিংস আশা করছেন ক্রিকেট প্রেমীরা।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ

আগামী ৪ অগাস্ট থেকে নটিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্ট ১২ অগাস্ট থেকে শুরু হতে চলেছে। লর্ডসে হবে এই ম্যাচ। দুই দেশের শেষ তিনটি টেস্ট যথাক্রমে লিডস, ওভাল ও ম্যাঞ্চেস্টারে অনুষ্ঠিত হতে চলেছে। ২৫ অগাস্ট, ২ সেপ্টেম্বর ও ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে শেষ দুটি টেস্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+