অর্ধাঙ্গিনীর প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক বিরাট, পাল্টে গিয়েছে জীবনই!

অর্ধাঙ্গিনীর প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক বিরাট, পাল্টে গিয়েছে জীবনই!

বলিউড দিভা অনুষ্কা শর্মাকে অর্ধাঙ্গিনী হিসেবে পাওয়াটা তাঁর কাছে আশীর্বাদ স্বরূপ বলে মনে করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। স্ত্রীর সংস্পর্শে তাঁর জীবনই পাল্টে গিয়েছে বলে মনে করেন ভিকে। অনুষ্কার ছোঁয়ায় কীভাবে তাঁর জীবনযাত্রায় আমুল পরিবর্তন আসে, তা জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

কী বললেন কোহলি

কী বললেন কোহলি

অতীতে একাধিকবার স্ত্রী অনুষ্কা শর্মার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন বিরাট কোহলি। এ ব্যাপারে আরও একবার মুখ খুললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। বললেন, তাঁর জীবনে আশীর্বাদ হয়ে এসেছেন অনুষ্কা শর্মা। অর্ধাঙ্গিনীর কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন বলে স্বীকার করেছেন ভিকে। তাঁর জীবনে ভাবনার পরিবর্তন আনার ক্ষেত্রে অনুষ্কার বিরাট ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

বিরাটের পরিবর্তন

বিরাটের পরিবর্তন

বিরাট কোহলি স্বীকার করেছেন, শৈশব থেকেই তিনি আবদ্ধ এবং একগুয়ে ছিলেন। এর প্রভাব তাঁর ক্রিকেট কেরিয়ারের শুরুতেও পড়েছিল বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। স্ত্রী অনুষ্কা শর্মাই তাঁকে সবকিছু বর্ধিত ভাবে চিন্তা করতে শিখিয়েছেন বলে জানিয়েছেন বিরাট। পৃথিবী যে কত বড়, তা তিনি স্ত্রীর চোখ দিয়ে দেখেছেন বলেও অকপটে স্বীকার করেছেন ভিকে। তাঁর কথায়, ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে তিনি যতটা দায়িত্ব নিতে পারছেন, তা অনুষ্কারই জন্য।

মানুষ এবং পরিবেশ বোঝেন অনুষ্কা

মানুষ এবং পরিবেশ বোঝেন অনুষ্কা

অর্ধাঙ্গিনী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মা মানুষ এবং পরিস্থিতিকে দুর্দান্তভাবে বোঝেন বলে জানিয়েছেন বিরাট কোহলি। সেই গুনকে অনুসরণ করে তিনিও অনেক কিছু শিখেছেন বলে দাবি টিম ইন্ডিয়ার অধিনায়কের।

বিরুষ্কার সুখি গৃহকোণ

বিরুষ্কার সুখি গৃহকোণ

২০১৩ সাল থেকে চুটিয়ে প্রেম করছেন ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী অনুষ্কা শর্মা। ২০১৭ সালের ডিসেম্বরে তাঁরা বিবাহ-বন্ধনে আবদ্ধ হন। তাঁদের সুখি গৃহকোণকে অনুসরণ করেন বহু মানুষ। করোনা ভাইরাসের জেরে লকডাউনে সোশ্যাল মিডিয়ায় একাধিকবার একে অপরের প্রতি আস্থা ও ভালোবাসা জাহির করেছেন বিরুষ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+