অস্ট্রেলিয়ায় নেটে গা ঘামিয়ে পরিতৃপ্ত বিরাট, বল হাতে ছন্দে শামি

অস্ট্রেলিয়ায় নেটে গা ঘামিয়ে পরিতৃপ্ত বিরাট, বল হাতে ছন্দে শামি

২৭ নভেম্বর ওয়ান ডে দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু হওয়ার কথা থাকলেও সবার শেষে অনুষ্ঠিত হতে চলা টেস্ট সিরিজের জন্য জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। তারই প্রেক্ষিতে নেটে ফাস্ট ও স্পিন বোলারের বিরুদ্ধে ব্যাট হাতে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। বল করতে দেখা গেল ফাস্ট বোলার মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজকেও।

অস্ট্রেলিয়ায় নেটে গা ঘামিয়ে পরিতৃপ্ত বিরাট, বল হাতে ছন্দে শামি

আইপিএল ২০২০ শেষ হতেই দুবাই থেকে অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। বায়ো সিকিওর পরিবেশে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন বিরাট কোহলিরা। তারই এক মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরাট কোহলি। যেখানে ভারত অধিনায়ককে দলের ফাস্ট বোলার ও স্পিনারদের বিরুদ্ধে কখনও ডিফেন্স, তো কখনও ব্যাট চালাতে দেখা গিয়েছে। বিরাট লিখেছেন যে তিনি টেস্টে ক্রিকেটের অনুশীলন ভালোবাসেন।

টিম ইন্ডিয়ার অনুশীলনের আরও একটি ভিডিও পোস্ট করেছে বিসিসিআই। তাতে ফাস্ট বোলার মহম্মদ শামি, মহম্মদ সিরাজকে লাগাতার বল করতে দেখা যাচ্ছে। পরপর গুড লেন্থে বল ফেলে নিজে যে ছন্দে রয়েছেন, তা প্রমাণ করছেন শামি। ভাল জায়গায় বল ফেলছেন মহম্মদ সিরাজও। তা দেখে সন্তুষ্ট হয়েছেন দেশের ক্রিকেট প্রেমীরা।

২৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরও মাটিতে ওয়ান ডে সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। ৪ ডিসেম্বর থেকে দুই দলের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অতি-প্রতীক্ষিত বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে। অ্যাডিলেড ওভালে দুই দলের মধ্যে প্রথম টেস্ট গোলাপী বল এবং কৃত্রিম আলোয় খেলা হবে। ২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্ট শুরু হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+