শ্রীলঙ্কার মাটিতে টানা ৯টি ওয়ান ডে জয়ের দিন পৃথ্বী-ইশানে মজলেন ধাওয়ান, সোশ্যাল মিডিয়ায় #IndiaB ট্রেন্ড

শ্রীলঙ্কার মাটিতে টানা ৯টি ওয়ান ডে জয়, পৃথ্বী-ইশানে মজলেন ধাওয়ান, সোশ্যাল মিডিয়ায় নয়া ট্রেন্ড

শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে জয়ের ধারা অব্যাহত রাখল ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলি, রোহিত শর্মার অবর্তমানে নেতৃ্ত্ব দিতে নেমে জিতে এক অনন্য পরম্পরায় নাম লেখালেন শিখর ধাওয়ান। নিজে দুর্দান্ত পারফরম্যান্স করলেও জয়ের কৃতিত্ব পৃথ্বী শ, ইশান কিষাণদের মতো তরুণ তারকাদের দিয়ে ক্রিকেট প্রেমীদের মন জয় করলেন গব্বর। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল #IndiaB ট্যাগ।

টানা ৯টি ওয়ান ডে জয়

টানা ৯টি ওয়ান ডে জয়

২০১২ সালের ২৮ জুলাইয়ের পর থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদেরই মাটিতে কোনও ওয়ান ম্যাচ হারেনি ভারত। বলা ভাল সবকটি ম্যাচ জিতেছে মেন ইন ব্লু। রবিবরের মোকাবিলা ধরে টানা শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদেরই মাটিতে টানা ৯টি ওয়ান ডে ম্যাচ জিতল ভারতীয় দল। ২০১৭ সালে শ্রীলঙ্কাকে তাদেরই মাটিতে বিরাট কোহলিদের হোয়াইটওয়াশ (৫-০) করা ওয়ান ডে আন্তর্জাতিক সিরিজও এতে সামিল রয়েছে। একই সঙ্গে কেবল শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯২টি ওয়ান ডে জিততে সক্ষম হল ভারত। যা কোনও দলের বিরুদ্ধে সর্বাধিক। একই ক্লাবের সদস্যপদ আগেই গ্রহণ করেছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। যথাক্রমে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯২টি ওয়ান ডে ম্যাচ জিতেছে দুই দল।

পৃথ্বী-ইশানে মজলেন ধাওয়ান

নিজে অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থেকে ভারতকে ম্যাচ জিতিয়েছেন। বিরাট কোহলি, রোহিত শর্মার অনুপস্থিতিতে দুর্দান্ত নেতৃত্ব দেওয়া শিখর ধাওয়ান অবশ্য দক্ষ নেতার মতো নিজের কৃতিত্ব চাপা দিলেন। উল্টে হাসিমুখে তরুণ পৃথ্বী শ ও ইশান কিষাণকে ভয়ডরহীন ব্যাটিংয়ের জন্য ফুল মার্কস দিয়েছেন গব্বর। তাঁর বক্তব্য, আক্রমণাত্মক ব্যাটিং করে ১৫ ওভারের মধ্যেই ম্যাচ ভারতের দিকে ঘুরিয়ে দেন দুই ক্রিকেটার। তিনি তাঁদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করেছেন বলে জানালেন বিনয়ী শিখর। একাধারে ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা সূর্যকুমার যাদব, বল হাতে নজর কাড়া কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহালদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ম্যাচ শেষে টুইট করেন ধাওয়ান। যেখানে তিনি এই জয়ের জন্য গোটা দলকে বাহবা দিয়েছেন।

রাহুল দ্রাবিড় কিছুই বলেননি

রাহুল দ্রাবিড় কিছুই বলেননি

ভুললে চলবে না শিখর ধাওয়ান নেতৃত্বাধীন এই ভারতীয় দল শ্রীলঙ্কায় খেলতে নেমেছে কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে। যিনি নিজের সময়ে গ্রেট ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি ক্রিকেট প্রশিক্ষক হিসেবেও সমানভাবে সফল। ২০১৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন কোচ দ্রাবিড়। সেই দলেরই অধিনায়ক পৃথ্বী শ রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে-তে টি২০ সুলভ ব্যাটিং করে সাড়া ফেলে দিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই মু্ম্বইকরের সঙ্গে দ্রাবিডের জুটির প্রসঙ্গ নিয়ে ফের টানাটানি শুরু হয়। ফলে তৈরি হয়েছিলেন পৃথ্বী। ম্যাচ শেষে প্রেসেন্টারের মুখে এ সংক্রান্ত প্রশ্ন শুনেই শ জানিয়ে দেন যে ব্যাট করতে নামার আগে কোচ দ্রাবিড় তাঁকে কিছুই বলেননি।

ভাইরাল #IndiaB ট্রেন্ড

বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহদের ছাড়া শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় দলকে বি টিম বলে কটাক্ষ করেছিলেন সে দেশের বিশ্বকাপজয়ী দলের প্রাক্তন অধিনায়ক অর্জুনা রণতুঙ্গা। মুখে কথা না বলে ব্যাটে দিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল শিখর ধাওয়ান নেতৃত্বাধীন যুব ভারত। খুশিতে ঢগমগ মেন ইন ব্লু ফ্যানরা সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ডই তৈরি করে ফেলেছেন। অর্জুনা রণতুঙ্গাকে বিঁধে #IndiaB ট্যাগ সর্বত্র ব্যবহার করে নানা মিমির মাধ্যমে ভারতের এই দুর্দান্ত জয় উদযাপন করেছেন নেটিজেনরা। শিখর ধাওয়ান নেতৃত্বাধীন শিবিরকে শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআই থেকে বীরেন্দ্র শেহওয়াগ, ভেঙ্কটেশ প্রসাদের মতো প্রাক্তন ক্রিকেটাররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+