পায়ে ফুটবল,মাথায় ক্রিকেট, ডাম্বুলার একদিনের ম্যাচের প্রস্তুতিতে ভারত

২০ তারিখ থেকে শুরু ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ। ফোকাসড টিম ইন্ডিয়ার পাখির চোখ দারুণ পারফরমেন্স

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের মত একদিনের সিরিজেও ভারতীয় দলের একটাই সমস্যা। সেটা হল অধিকের সমস্যা। এই মুহূ্র্তে ভারতীয় ক্রিকেটাররা প্রত্যেকই দারুণ ফর্মে রয়েছেন ফলে এক পজিশনে একাধিক খেলোয়াড় রয়েছেন।

জোরকদমে অনুশীলন

পাশাপাশি চার নম্বরে কেএল রাহুলের খেলা নিয়ে গোটা থিঙ্কট্যাঙ্ক ভীষণ আগ্রহী। শিখর ধাওয়ান দুরন্ত ফর্মে রয়েছেন। পাশাপাশি টেস্টে না খেললেও রোহিত শর্মা ভাইস অধিনায়ক হিসেবে দলে ফিরবেন। তিনিও পারফর্ম করার জন্য তৈরি হয়ে রয়েছেন। মণীশ পান্ডে , কেদার যাদবের মত ক্রিকেটারদের কে দলে আসবেন তা নিয়ে এখনও নিশ্চিত হতে পারেনি দল।

এদিকে ডাম্বুলা থেকেই ২০০৮ সালে অভিষেক ঘটেছিল বর্তমান অধিনায়ক বিরাট কোহলির। তাই এদিন নস্টালজিয়ার পথ ধরে হাঁটলেন।

Few things never change - only the legend grows. #ThisDayThatYear In 2008, @imVkohli sat on this very chair during his debut game #SLvIND pic.twitter.com/0LCwQKZQ1i
— BCCI (@BCCI) August 18, 2017

এদিকে এদিন জোরকদমে অনুশীলন সারলেন কোহলি, ধোনিরা। দুটি দলে ভাগ হয়ে ফুটবলও খেলেন ক্রিকেটাররা। সব মিলিয়ে মিশন ডাম্বুলার জন্য প্রস্তুত টিম ইন্ডিয়া।

It was @imVkohli vs @msdhoni vs @klrahul11 at the football today. #SLvIND pic.twitter.com/mEc6iWiES7
— BCCI (@BCCI) August 18, 2017

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+