হাজারতম ওডিআই স্মরণীয় করে রাখল ভারত, রোহিতের নেতৃত্বে ৬ উইকেটে জিতল মেন ইন ব্ল্যু

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে সহজ জয় পেল ভারত। রোহিত শর্মার নেতৃত্বে কিরণ পোলার্ডের দলকে ৬ উইকেটে পরাজিত করল টিম ইন্ডিয়া। এ দিনই ওডিআই ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে হাজারতম ম্যাচটি খেলল ভারত।

হাজারতম ওডিআই স্মরণীয় করে রাখল ভারত, রোহিতের নেতৃত্বে ৬ উইকেটে জিতল ভারত

ভারতের হাজারতম ম্যাচটি স্মরণীয় করে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন দুই স্পিনার যুজবেন্দ্র চহাল এবং ওয়াশিংটন সুন্দর। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিং করতে আমন্ত্রণ জানায় ভারত। বোলিং লাইনের উপর ভরসা রেখে প্রথমে ফিল্ডিং-এর যে সিদ্ধান্ত রোহিত শর্মা নিয়েছিলেন তার প্রতি সুবিচার করেন প্রসিদ্ধা কৃষ্ণ-যুজবেন্দ্র চহালরা। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসকে ৪৩.৫ ওভারে ১৭৬ রানে শেষ করে দেয় ভারতীয় বোলিং লাইন।

সুবজ ঘাসে ভরা উইকেটে পেসারা বেশি সুবিধা পাবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু বাস্তবে তার উল্টোটাই হয়েছে। মহম্মদ সিরাজ ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটটি তুলে নিলেও মূল কাজটি করে গিয়েছেন ৩১ বছর বয়সী স্পিনার যুজবেন্দ্র চহাল। ৯.৫ ওভার বোলিং করে মাত্র ৪৯ রানের বিনিময়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট পয়েছেন চহাল। শামারা ব্রুকসকে দিয়ে উইকেটের খাতা খুলে ছিলেন চহাল। তাঁর পরবর্তী তিনটি শিকার নিকোলাস পুরান, কিরণ পোলার্ড এবং আলজারি জোসেফ। চহালের প্রথম বলেই এ দিন প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কিরণ পোলার্ড। ক্যারিবিয়নদের উইকেট হারানোর বহর দেখে একটা সময়ে অনেকেই ভেবেছিল ১৫০ রান তুলতে গিয়েও নাকানিচোবানি খাবেন পোলার্ডরা। কিন্তু জেসন হোল্ডারের ব্যাট থেকে আসা ৫৭ রানের সৌজন্যে কিছুটা রান বোর্ডে তুলতে সক্ষম হয় এক সময়ের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্যাটিং সহায়ক উইকেটে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যাটসম্যানরা যেখানে রান পাননি সেখানে সঠিক টেকনিক এবং অভিজ্ঞতায় অর্ধ শতরান করে যান হোল্ডার।

১৭৭ রান তাড়া করা আধুনিক ক্রিকেটে বড় কোনও বিষয় নয়। ভারতের মতো দলের সামনে এই রানের টার্গেট রেখে জেতার আশা করাটাই চরম ভুল। প্রত্যাশা মতোই মাত্র ৪ উইকেট খরচ করে ২৮ ওভারে হাসতে হাসতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে আসে ৬০ রানের ইনিংস। ওপেনে রোহিতের সঙ্গী আকিল হোসেনের বলে আলজারি জোসেফের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ঈশান কিষান (২৮)। তবে উল্লেখ যোগ্য ভাবে এত সহজ ম্যাচেও রান পাননি প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি (৮)। ১১ রানে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ঋষভ পন্থ। তবে এর পর আর কোনও উইকেট হারাতে হয়নি ভারতকে। শেষ পর্যন্ত ৩৪ রানে অপরাজিত ছিলেন সূর্যকুমার যাদব। ভারতের জার্সিতে ওডিআই ফরম্যাটে অভিষেক হওয়া দীপক হুডার ব্যাট থেকে এসেছে অপরাজিত ২৬ রান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু'টি উইকেট পেয়েছেন আলজারি জোসেফ। ঋষভ পন্থকে রান আউট করার পিছনেও অবদান রয়েছে তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+