ঋদ্ধির পরিবর্তে ঋষভ, বক্সিং ডে টেস্টে অভিষেক গিল-সিরাজের, ফিরলেন জাদেজাও

ঋদ্ধির পরিবর্তে ঋষভ, বক্সিং ডে টেস্টে অভিষেক হবে দুই তরুণ ভারতীয় ক্রিকেটারের

উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা, ওপেনার পৃথ্বী শ-কে বাইরে রেখেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের প্রথম একাদশ ঘোষণা করল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। গুরুত্বপূর্ণ ম্যাচে টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক ঘটতে চলেছে ওপেনার শুভমান গিল ও ফাস্ট বোলার মহম্মদ সিরাজের। দলে কেএল রাহুলের জায়গা না হওয়ায় অবাকই হয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

নেতা অজিঙ্ক রাহানে

নেতা অজিঙ্ক রাহানে

শনিবার মেলবোর্নে বিরাট কোহলির অনুপস্থিতিতে অজিঙ্ক রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। ভারতকে এখনও পর্যন্ত দুটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন রাহানে। দুটি ম্যাচই জিতেছে টিম ইন্ডিয়া। তাছাড়া ব্যাটসম্যান হিসেবেও মেলবোর্নে অজিঙ্কার রেকর্ড বেশ ভাল।

ঋদ্ধির পরিবর্তে পন্থ, পৃথ্বীর পরিবর্তে গিল

ঋদ্ধির পরিবর্তে পন্থ, পৃথ্বীর পরিবর্তে গিল

অ্যাডিলেড টেস্টে নিষ্প্রভ দেখানো উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে মেলবোর্ন টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছে। পরিবর্তে তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে জায়গা দেওয়া হয়েছে। অন্যদিকে অ্যাডিলেড টেস্টে ব্যর্থ হওয়া পৃথ্বী শ-এর পরিবর্তে তরুণ শুভমান গিলকে বক্সিং ডে মোকাবিলার জন্য ওপেনার হিসেবে প্রথম একাদশে জায়গা দেওয়া হয়েছে। এই দুই পরিবর্তন সম্ভাব্য ছিল বলেই জানিয়েছেন ক্রিকট বিশেষজ্ঞরা।

দলে সিরাজ-জাদেজা, নেই রাহুল

দলে সিরাজ-জাদেজা, নেই রাহুল

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ভারতীয় দলে অভিষেক হতে চলেছে তরুণ ফাস্ট বোলার মহম্মদ সিরাজের। চোটগ্রস্ত মহম্মদ শামির পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন তিনি। এই চোট সারিয়ে প্রথম একাদশে ফিরছেন অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা। কেএল রাহুলকে দলে দেখতে না পেয়ে অসন্তুষ্ট হয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একটা অংশ।

বক্সিং ডে টেস্টের ভারতীয় একাদশ

বক্সিং ডে টেস্টের ভারতীয় একাদশ

মায়াঙ্ক আগরওয়াল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বিন, উমেশ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+