টিউবে চেপে স্টেডিয়ামে যাত্রায় টিম ইংল্যান্ড, কিন্তু কেন এমন হল
টিম ইংল্যান্ডের টিউব সফরের ছবি এখন সোশ্যাল মিডিয়ায়।
আপনি মেট্রোয় উঠেছেন পাশের সিটেই বসে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় কিম্বা বিরাট কোহলি ভাবতে পারছেন। ভাবতে পারছেন না তো। সম্ভবত ভারতীয় দলের বর্তমান বা প্রাক্তন ক্রিকেটাররাও ভাবতে পারেন না। কিন্তু ইংল্যান্ড দলের ক্রিকেটাররা এই ভাবনাটাকেই বাস্তবায়িত করলেন।
দৃষ্টান্ত স্থাপন করলেন ইংল্যান্ড জাতীয় দলের ক্রিকেটাররা। লন্ডনের বিখ্যাত টিউব রেলে চেপে ওভালে টেস্ট ম্যাচ খেলতে এলেন জো রুট, স্টুয়ার্ট ব্রডরা। শনিবার ছিল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ওভাল টেস্টের তৃতীয় দিন। হোটেল থেকে টিমবাসে না এসে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার সিদ্ধান্ত নেন জনসাধারণের সঙ্গে টিউব রেলে চেপেই যাবেন। যেমন ভাবা তেমন কাজ। অধিনায়ক জো রুট থেকে নবাগত টবি রোল্যান্ড জোনস ছাড়াও স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টোরা লন্ডন স্টেশনে পৌঁছে যান। সেখান থেকে টিউব রেল ধরে সোজা ওভালে। ঐতিহ্যশালী ওভালে চলছে ১০০ নম্বর টেস্ট। সেই টেস্টকে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিলেন ইংরেজ ক্রিকেটাররা। অধিনায়ক জো রুট ছবিও দিয়েছেন সোশ্যাল সাইটে।
#morningcommute @StuartBroad8 not awkward at all. pic.twitter.com/0uKohIGfRX
— Joe Root (@root66) July 29, 2017
Click it and Unblock the Notifications