গোটা দলের আঁটোসাঁটো পারফরম্যান্স , গুজরাটের বিরুদ্ধে দ্বিতীয় দিনেও দাপট বাংলার
রনজি ট্রফি-র কোয়ার্টার ফাইনালে গুজরাটের বিরুদ্ধে খেলছে বাংলা।
রাজস্থানে বাংলার ধুন্ধুমার। রনজি ট্রফিতে দাপট দেখিয়েছিলেন বাংলার দুই ব্যাটসম্যান। আর এদিন গোটা দল অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে দেখিয়ে দিল গুজরাটের থেকে তারা সব অর্থেই ভালো।

রনজি ট্রফির কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় দিনে আঁটোসাঁটো পারফরম্যান্স বাংলা দলের। বাংলার প্রথম ইনিংস শেষ হয় ৩৫৪ রানে। অমিত -আমির গোনি-রা টেল এন্ডার রা হয়েও দলের প্রয়োজনীয় যথাক্রমে ৩৬ ও ৪৯ রান করেন। এদিকে রান তাড়া করতে নামা গুজরাটকে প্রথম ধাক্কা দেন অশোক দিন্দা। তাঁদের ওপেনার গোহিলকে তুলে নেন। অন্যদিকে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া বাংলার মুখ ইশান পোড়েলও এদিন যোগ্য সঙ্গত দেন। তিনি তুলে নেন গুজরাটের অন্য ওপেনারকে। এদিনের বাংলা বোলিংয়ের সফলতম মুখ অমিতই। তিনি নিয়েছেন ৩ উইকেট। অন্যদিকে সেট হয়ে যাওয়া গুজরাটের অন্যতম সেরা ব্যাটসম্যান ও অধিনায়ক পার্থিব প্যাটেলকে আউট করে দেন ইশান পোড়েল। এদিন গুজরাটের হয়ে সর্বাধিক রান করেন মেরাই। তাঁর সংগ্রহ ৬৭ রান। দিনের শেষে গুজরাটের স্কোর ৬ উইকেটে ১৮০। তৃতীয় দিনে গুজরাটের বড় ভরসা ক্রিজে থাকা স্পিনার পীযূষ চাওলা।












Click it and Unblock the Notifications