ফোকাসড বাংলা, ফের শতরানের পথে অভিমন্যু ঈশ্বরণ
রনজি ট্রফি-র কোয়ার্টার ফাইনালে গুজরাটের বিরুদ্ধে খেলছে বাংলা।
গুজরাতের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে এক পরিণত বাংলাকে দেখা যাচ্ছে। যেভাবে বাংলার ক্রিকেটাররা ইনিংস প্ল্যান করছেন তাতে খুশি বাংলার ক্রিকেট ফ্যানরা।

এদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনওরকম তাড়াহুড়ো করেনি বাংলা। বরং ধীরেসুস্থে বড় স্কোরের দিকে দলকে এগিয়ে নিয়ে যান তরুণ অভিমন্যু ঈশ্বরণ। এদিনে একমাত্র বাংলার ওপেনার অভিষেক কুমার রমন। তিনি ৩৩ রান করে আউট হন। এদিকে দিনের শেষে ক্রিজে রয়েছেন ঈশ্বরণ ও ঋত্বিক চট্টোপাধ্যায়। প্রথম ইনিংসে শতরান করা ইশ্বরণ এদিন ৯৩ রানে ব্যাট করছেন। ঋত্বিকের সংগ্রহ ৪০। ইতিমধ্যেই ৩০৭ রানের লিড রয়েছে বাংলার। চতুর্থ দিনের সকালে আরও বেশ কিছুক্ষণ ব্যাট করে অন্তত ৫০০ -র কাছাকাছি লিড নিয়ে আশা করা যায় গুজরাতকে ব্যাট করতে দেবে বাংলা। কারণ সরাসরি ম্যাচ জেতা লক্ষ্যে থাকতে হলে অধিনায়ক মনোজ তিওয়ারিকেও সময় দিতে হবে যাতে তাঁর বোলাররা গুজরাতকে দ্বিতীয় ইনিংসে প্যাক আপ করে দিতে পারেন।












Click it and Unblock the Notifications