Glenn Maxwell: অস্ট্রেলিয়ার হয়ে জিতেছেন দুটি বিশ্বকাপ, গাড়ি চালক চিনতেই পারলেন না ম্যাক্সওয়েলকে, দেখুন ভিডিও
গ্লেন ম্যাক্সওয়েলকে চেনেন না ক্রিকেট বিশ্বে এমন মানুষ খুব কমই আছেন। অস্ট্রেলিয়ার দুইবারের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ব্যাট হাতে বাইশ গজে নামলেই ঝড় তোলেন প্রায়শই। যেদিন ম্যাক্সওয়েল ছন্দে থাকবেন সেদিন বিপক্ষ বোলারদের কোনও রণকৌশলই কাজ করবে না। কিন্তু এহেন ম্যাক্সওয়েলকে চিনতেই পারলেন না এক ট্যাক্সি চালক। কী ঘটেছিল ঘটনাটি? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ম্যাক্সওয়েলের একটি পুরানো ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি বর্তমান সময়ের নয়। প্রায় ৮ বছর পুরানো। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া দল। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাওয়ার আগে আমেরিকায় ছুটি কাটিয়েছিলেন অস্ট্রেলিয়া দলের সদস্যরা। মার্কিন মুলুকেই ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা একটি ট্যাক্সিতে উঠেন। এক চিনা ট্যাক্সি চালক চিনতেই পারেননি ম্যাক্সওয়েলকে।

এই প্রসঙ্গে চালকটি বলে উঠেন, 'অস্ট্রেলিয়া খুব ভালো দল। দারুণ ক্রিকেট খেলে। রিকি পন্টিং অধিনায়ক থাকার সময় অস্ট্রেলিয়া খুব ভালো দল ছিল।' এরপর ম্যাক্সওয়েল বলেন, 'আমরা এখনও খুব ভালো দল, আপনি ডেভিড ওয়ার্নারকে চেনেন?' এর উত্তরে চালকটি বলেন, 'তাঁকে অবশ্যই চিনি। উনি খুব ভালো ক্রিকেট খেলেন। তার সঙ্গে ম্যাক্সওয়েলও খুব ভালো খেলেন।'
এরপরই ভিডিওতে দেখা যায় চালকটি গাড়ির পিছনের দিকে তাকিয়ে বলেন, 'আপনি কি ম্যাক্সওয়েল?' এর উত্তরে অজি তারকা ক্রিকেটার নিজের পরিচয় জানান।' এরপর ক্ষমা চেয়ে চালকটি বলেল, 'আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনাকে চিনতেই পারিনি।' মজার এই ভিডিওটি নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল।
This is hilarious. Taxi driver fails to recognise Glenn Maxwell and Adam Zampa despite being a cricket fan 😂👌🏻 pic.twitter.com/YOu4k1VmGw
— Sameer Allana (@HitmanCricket) January 15, 2024
২০২৩ সালে ওডিআই ফর্ম্যাটে অজিদের হয়ে এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান গ্লেন ম্যাক্সওয়েল করেছেন। কয়েকমাস আগে ওডিআই বিশ্বকাপে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে ২০১ রানের একটি অনবদ্য আক্রমণাত্মক অপরাজিত ইনিংস উপহার দেন তিনি। ফলে ভেঙে দিয়েছেন ১২ বছর আগে করা শেন ওয়াটসনের নজির। ২০১১ বিশ্বকাপে মিরপুরে বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ১৮৫ রানের ইনিংস খেলেছিলেন শেন ওয়াটসন।












Click it and Unblock the Notifications