Tatenda Taibu: বুমরাহ-নীতীশের পারফরম্যান্সে মুগ্ধ তাইবু, আগামীদিনে যুক্ত হতে চান কেকেআরের কোচিং গ্রুপেও
আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় মেরেকেটে ১০ বছর খেলেছিলেন তাতেন্ডা তাইবু। কিন্তু তাঁরই মধ্যে জিম্বাবোয়ে দলের অধিনায়কত্ব করেছেন তেমনই আইপিএলে কেকেআর দলের হয়ে তিন ম্যাচও খেলেছেন। ক্রিকেট থেকে অবসর নিয়ে কোচিং শুরু করেছেন তাইবু। সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট সম্পর্কেও ভালো রকমই খোঁজ খবর রাখেন। কোচিং নিয়ে আগামী দিনের পরিকল্পনা থেকে বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স এই সব কিছুই নিয়ে ওয়ান ইন্ডিয়াকে একান্ত সাক্ষাৎকার দিলেন জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক।
খেলা থেকে পুরোপুরি অবসর নেওয়ার পর বর্তমানে জিম্বাবোয়েতে থাকেন না তাইবু, পরিবারেরর সঙ্গে থাকেন ইংল্যান্ডে। গ্লোবাল ক্রিকেট একাডেমির কোচের পদে রয়েছেন। আগামী দিনে বৃহত্তর পরিসরে কোচিং নিয়ে নিজের পরিকল্পনা সম্পর্কে তাইবু জানালেন, আমার কোচিং ইনিংস সবে শুরু হয়েছে, এখনও বৃহত্তর প্রেক্ষাপটে কিছু ভাবনি। আমি মনে করি কোচিং করানোটা খেলার থেকে সহজ কারণ কোচের কাজটা প্রতিভাবান ক্রিকেটারদের সঠিক গাইড করা।

কোচিংয়ের পাশাপাশি তাইবুর নজরে আছে বর্ডার-গাভাসকর ট্রফিতেও। ভারতীয় দলের নীতীশ-বুমরাহের পারফরম্যান্স মুগ্ধ তাইবু। তিনি বলেন, প্রথম টেস্টে ম্যাচে ভারত ভালো খেলেছে। তারপর কিছুটা ছন্দ পতন হয়েছে। তবে নীতীশ কুমার রেড্ডি দারুন পারফরম্যান্স করছেন। বুমরাহ অনবদ্য বোলার।
রোহিতের অবসর নিয়ে চর্চা হচ্ছে প্রবল, এই প্রসঙ্গে তাইবুর মত, এটা বাইরে থেকে বলা কঠিন, রোহিত শর্মাকে সিদ্ধান্ত নিতে হবে দলের কোচিং স্টাফদের সঙ্গে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে। আমরা সবাই জানি রোহিত কত ভালো ক্রিকেটার।
বর্তমানে জিম্বাবোয়ে ক্রিকেটের অন্যতম মুখ সিকান্দার রাজা। ২০২৪ সালে আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকাতেও আছেন রাজা। কিন্তু তার পরেও সুযোগ পাননি আইপিএলের কোনও দলে। মেগা নিলামে অবিক্রিতই থেকে গিয়েছেন জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার। এই প্রসঙ্গে তাইবুর বিশ্লেষণ, শুধু ভালো খেললেই হবে না, একইসঙ্গে জিম্বাবোয়ে দলকে অস্ট্রেলিয়া, ভারতের মতো শক্তিশালী দলগুলির বিরুদ্ধে খেলতে হবে, সেখানে ভালো পারফরম্যান্স করলেই আইপিএলের দলগুলোয় সুযোগ আসবে।
জিম্বাবোয়ে ক্রিকেট দলের অতীত ঐতিহ্য থাকলেও বর্তমানে তারা ক্ষুদ্র শক্তি। জিম্বাবোয়ে ক্রিকেটের বর্তমান অবস্থা সম্পর্কে তাইবু বলেন, আমি খেলা থেকে অবসর নিয়ে ইংল্যান্ড চলে গিয়েছি। কিন্তু এটা জানি যে জিম্বাবোয়ে ক্রিকেট বর্তমানে উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে। জিম্বাবোয়ের ক্রিকেট যারা দায়িত্বে আছেন তারা চেষ্টা করছেন। কিন্তু শুধু টপ লেভেলের দিকে লক্ষ্য রেখে পরিকল্পনা করলে হবে না। তৃণমূল স্তরেও জোর দিতে হবে। যাতে নতুন প্রতিভা উঠে আসে।
বুধবার চন্দনগরে একটি ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রে তরুণ ক্রিকেটারেদর ক্লাস নেন তাইবু। ভিনদেশে এসে কোচিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে বলেন, আমি সব সময়ই বাচ্চাদের কোচিং করাতে ভালোবাসি। কারণ কয়েক বছর আগে আমি এদের জায়গায় ছিলাম। তখন দেশের বাইরে থেকে আমাদের শিবিরে এসে কেউ কোচিং করালে খুব ভালো লগত। এটায় আমি খুব মজা পেতাম।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications