Tatenda Taibu: কঠিন অনুশীলন সহজে করার দিলেন উপদেশ, বছরের প্রথম দিনেই চন্দননগরে তাইবুর ক্রিকেটের ক্লাস
ঐতিহ্য-সাফল্য এবং গরিমায় বাংলার ক্রীড়া মানচিত্রে উজ্জ্বল স্থান করে নিয়েছে চন্দননগর। ফুটবলার হোক বা ক্রিকেটার, বহু তারকা ক্রীড়াবিদের আতুরঘর এই চন্দননগর। ২০২৫ সালের প্রথম দিনেই এই শহরের গর্বের মুকুটে আরও একটি রঙিন পালক যুক্ত হল। বুধবার ঝটিকা সফরে চন্দননগরে উপস্থিত হয়েছিলেন তাতেন্ডা তাইবু।
চন্দননগর বয়েজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে তরুণ শিক্ষার্থীদের হাতে কলমে ক্রিকেট প্রশিক্ষণ দিলেন জিম্বাবোয়ে দলের প্রাক্তন অধিনায়ক। শতবর্ষ উদযাপন চলছে চন্দননগর বয়েজ স্পোটিং ক্লাবের। তারই অঙ্গ হিসেবে তাতেন্ডা তাইবু এলেন চন্দননগরে। তাতেন্ডা তাইবু আগমনের মূল উদ্দেশ্য ছিল তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণ দেওয়া। তবে শুধু টিপস দিলেনই না, একইসঙ্গে হাতে কলমে ক্রিকেটারদের প্রশিক্ষণ দিলেন জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক।

প্রথমে ক্লাব ঘুরে দেখলেন স্বস্ত্রীক তাইবু। এরপর চলে গেলেন মাঠে, সেখানে অনেকটা সময় কাটালেন তরুণ ক্রিকেটারদের সঙ্গে। গ্লোবাল ক্রিকেট একাডেমি খুদে শিক্ষার্থীদের সঙ্গে কয়েক ঘন্টা সময় কাটালেন জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক। মূলত তিনটি ভাগে সাজানো ছিল তাইবুর একদিনের প্রশিক্ষণ শিবির। প্রথমে ক্রিকেটারদের ভোকাল টনিক দিলেন। তারপর নিজে ব্যাট হাতে তুলে নিয়ে দেখিয়ে দিলেন কীভাবে শট নির্বাচন করতে হবে। এরপর নেটে ব্যাট এবং বল করা ক্রিকেটাদের ভালোভাবো লক্ষ্য করলেন। সবশেষে করলেন ক্রিকেটারদের পারফরম্যান্সের বিশ্লেষণ।
জিম্বাবোয়ে দলের একটা সময় পরিচিত সদস্য ছিলেন তাতেন্ডা তাইবুও। টেস্টে অধিনায়কত্বও করেছেন। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন তাতেন্ডা তাইবু। আইপিএলে কেকেআর দলের হয়েও খেলেছেন। বর্তমানে কোচিং এর সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তবে নিজের দেশ নয় বর্তমানে তাইবু থাকেন ইংল্যান্ডে।
চন্দনগরের তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্যে তাইবুর বার্তা, খেলাটাকে ভালোবাসতে হবে এবং উপভোগ করতে হবে। না হলে অনুশীলনটা কঠিন মনে হবে। যদি তোমারা খেলাটাকে উপভোগ করো তাহলে এই কঠিন অনুশীলনটাই সহজ হয়ে যাবে। সব সময় কোচের নির্দেশ অনুসরণ করবে।
এখানে আসার অভিজ্ঞতা সম্পর্কে বলেন, এখানে আসতে পেরে এবং শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে পেরে খুবই ভালো লাগছে। সবাই খুবই প্রতিভাবানষ অনুশীলনে জোর দিলে অবশ্যই আগামী দিনে এগিয়ে যেতে পারবে।
এই প্রথমবার চন্দননগরে কোন বিদেশি ক্রিকেটার এলেন শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে। শুধু নিজেদের একাডেমিক ক্রিকেটারই নয়, চন্দননগরের অন্য প্রতিভাবান ক্রিকেটারদের তাইবু কোচিং ক্লাসে পাঠ নেওয়ার সুযোগ করে দিয়েছিল চন্দননগরের বয়েজ স্পোর্টিং ক্লাব।
কীভাবে তাইবুর মতো বিদেশি প্লেয়ারকে এনে চমক দিল হুগলির ঐতিহ্যশালী এই ক্লাব সে বিষয়ে ক্লাবের ক্রিকেট সেক্রেটারি পার্থ প্রতিম হালদার বলেন, আমাদের সঙ্গে সম্প্রতি গ্লোবাল ক্রিকেট একাডেমির একটাই জোট হয়েছে। এই গ্লোবাল ক্রিকেট একাডেমির কোচ তাইবু। তারই সূত্রে আমরা তাঁকে এখানে আনতে পেরেছি। এই প্রথম কোনও বিদেশি ক্রিকেটার চন্দনগরের কোনও ক্লাবে ক্লাস নিলেন ক্রিকেটারদের। এটা একটা গর্বের বিষয়.
শুধু ক্রিকেট কোচিং করানোই নয় একইসঙ্গে চন্দননগর শহর ঘুরে দেখেন জিম্বাবোয়ের এই প্রাক্তন ক্রিকেটার। চন্দননগরের বিখ্যাত জলভরা মিষ্টিও তাঁকে উপহার দেওয়া হয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications