বেঙ্গল টি-টোয়েন্টিতে ফের হারল ইস্টবেঙ্গল, পিছিয়ে গেল অনেকটা

বেঙ্গল টি-টোয়েন্টিতে ফের হারল ইস্টবেঙ্গল, পিছিয়ে গেল অনেকটা

বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জের গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে গিয়ে অনেকটা পিছিয়ে গেল ইস্টবেঙ্গল। লাল-হলুদের বিরুদ্ধে ৬ উইকেটে ম্যাচ জিতল তপন মেমোরিয়াল। টুর্নামেন্টের নক আউট স্তর পৌঁছনোর সম্ভাবনা আরও কঠিন করে ফেলল কলকাতার বড় ক্লাব।

বেঙ্গল টি-টোয়েন্টিতে ফের হারল ইস্টবেঙ্গল, পিছিয়ে গেল অনেকটা

ইডেন গার্ডেন্সে তপন মেমোরিয়ালের বিরুদ্ধে কার্যত মরণ-বাঁচন ম্যাচে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। আগে ব্যাট করত নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৯ রান তোলে লাল-হলুদ। ২৯ বলে ২৯ রান করেন ওপেনার শ্রীবৎস গোস্বামী। ৩২ বলে ২৮ রান করেন রনজোৎ সিং খাইরা। ২৯ বলে ২২ রান করেন অর্ণব নন্দী। তপন মেমোরিয়ালের হয়ে ৩ উইকেট নেন সন্দীপন রায় ধর। ২ উইকেট নেন রমেশ প্রসাদ।

১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দাপট ব্যাটিং করে তপন মেমোরিয়াল। ১০ বল বাকি থাকতে নির্ধারিত লক্ষ্যে পৌঁছেও যায় তারা। জয়ী দলের হয়ে ৩২ বলে ২৪ রান করেন কৌশিক ঘোষ। ১২ বল ২৩ রান করেন বিকাশ সিং। ২৬ বলে ২৫ রান করেন কাইফ আহমেদ। ২৫ রান করেন শাকির হাবিব গান্ধী। ম্যাচ সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন সন্দীপন রায় ধর।

কলকাতা কাস্টমসের বিরুদ্ধে গত ম্যাচ জিতেও কোনও লাভ হল না। তপন মেমোরিয়ালের কাছে হেরে আট ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। সম পরিমাণ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ স্থানে পৌঁছে গিয়েছে তপন মেমোরিয়াল। ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে টাউন ক্লাব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+