Tanveer Sangha: তনভীর সাংঘার চমকপ্রদ অভিষেক, বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বড় বাজি হতে পারেন ভারতীয় বংশোদ্ভূত

Tanveer Sangha: আন্তর্জাতিক ক্রিকেটে চমকপ্রদ অভিষেক হলো লেগ স্পিনার তনভীর সাংঘার। তিনি ভারতীয় বংশোদ্ভূত। মঙ্গলবার পৌঁছেছিলেন দক্ষিণ আফ্রিকায়। তখনও টি ২০ দলে তাঁকে রাখা হয়নি। বুধবার সকালে সর্দি-কাশির সমস্যা দেখা দেয় অ্যাডাম জাম্পার।

তনভীর তখন ডারবানের জিমে। জাম্পা খেলতে পারবেন না বুঝে তনভীরকে বলা হয় সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে হবে। সিরিজের প্রথম টি ২০ আন্তর্জাতিকে প্রোটিয়াদের ১১১ রানে হারিয়েছে মিচেল মার্শের অস্ট্রেলিয়া। তনভীর নিয়েছেন চার উইকেট।

Tanveer Sangha: তনভীর সাংঘার চমকপ্রদ অভিষেক

সপ্তম ওভারে বল করতে যান তনভীর। নিজের প্রথম ওভারের শেষ বলেই তুলে নেন অধিনায়ক এইডেন মার্করামের উইকেট। নবম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে তিনি ফেরান যথাক্রমে ডেওয়াল্ড ব্রেভিস এবং ট্রিস্টান স্টাবসকে। এবি ডিভিলিয়ার্সের সঙ্গে মিল থাকা বেবি এবি বলে পরিচিত ব্রেভিসেরও অভিষেক হয় এই ম্য়াচে। এরপর মার্কো জানসেনকে বোল্ড করে দেন ১৩তম ওভারের পঞ্চম বলে।

তনভীর সাংঘা ৪ ওভারে ৩১ রান খরচ করে চার উইকেট নেন। যা টি ২০ আন্তর্জাতিক অভিষেকে অজিদের হয়ে সেরা পারফরম্যান্সের তালিকায় রইল দ্বিতীয় স্থানে। ২০০৫ সালে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে মাইকেল ক্যাসপ্রোভিচ অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৯ রানের বিনিময়ে নিয়েছিলেন চার উইকেট।

জাম্পার অনুপস্থিতিতে যেভাবে চমক দেখালেন ২১ বছরের তনভীর, তাতে ভারত সফর এবং বিশ্বকাপে তিনি ক্যাঙারু বাহিনীর তুরুপের তাস হয়ে উঠতে পারেন। অস্ট্রেলিয়ার টি ২০ অধিনায়ক মিচেল মার্শ বলেন, যখন জিমে থাকাকালীন অভিষেকের কথা জানতে পারেন তনভীর, তিনি শান্তভাবেই জানান প্রস্তুত। এই গুণ তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য এনে দেবে বলে উপলব্ধি মার্শের।

Tanveer Sangha: তনভীর সাংঘার চমকপ্রদ অভিষেক

পিঠে স্ট্রেস ফ্র্যাকচারের কারণে বছরখানেক মাঠের বাইরে ছিলেন। তারপর ফিরে আচমকা আন্তর্জাতিক অভিষেক ও এমন সাফল্য। তনভীরের পারফরম্যান্সে সন্তুষ্ট অধিনায়ক মার্শ, প্রশংসাতেও ভরালেন। ২০২১ সালে তনভীরকে নিউজিল্যান্ডে টি ২০ সিরিজের দলে রাখা হলেও খেলার সুযোগ মেলেনি। তবে অস্ট্রেলিয়ার নির্বাচকদের নজরে ছিলেন। সুযোগ কাজে লাগালেন দারুণভাবেই।

দ্য হান্ড্রেডে বার্মিংহ্যাম ফিনিক্সের হয়ে তিনটি ম্যাচ এবং গতকালের ম্যাচ মিলিয়ে ৭৪টি বল করেছেন তনভীর, যার ৯টিতেই উইকেট এসেছে। মার্শ বলেন, তনভীরকে দেখে নার্ভাস মনে হয়নি। ভেতর ভেতর নার্ভাস থাকলেও বাইরে তা বোঝা যায়নি। বিগ ব্যাশ লিগে দুটি মরশুমে সিডনি থান্ডারের হয়ে যথাক্রমে ২১ ও ১৬টি উইকেট পান তনভীর। একদিকে অ্যাটাকিং বোলার, আবার জাম্পার মতোই উইকেট-টেকার।

অ্যাডাম জাম্পার মতো বোলারের পরিবর্ত হিসেবে ঢুকে যেভাবে তনভীর ভরসা দিলেন তা অস্ট্রেলিয়ান ক্রিকেটের পক্ষে উল্লেখযোগ্য বিষয় বলে মন্তব্য করেছেন মার্শ। সাংঘাকে তিনি মাঝের ওভারগুলিতেই ব্যবহার করতে চান। তনভীরের বাবা যোগা সাংঘার জন্ম জলন্ধরের কাছে রহিমপুরে। ১৯৯৭ সালে পড়াশোনার জন্য অস্ট্রেলিয়ায় যান। সিডনির দক্ষিণ-পশ্চিমে শহরতলিতে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন।

তনভীরের বাবা এখন পেশায় ট্যাক্সিচালক। তাঁর মা উপনীত সিডনিতেই হিসাবরক্ষক হিসেবে কর্মরত। তনভীরের জন্ম অস্ট্রেলিয়াতেই। তবে দুরন্ত আন্তর্জাতিক অভিষেকের পর তিনিও মুখিয়ে থাকবেন ভারতের মাটিতে সুযোগ পেলে নিজের সেরাটা দিয়ে অস্ট্রেলিয়াকে সাফল্য এনে দিতে। গতকালের ম্যাচে মিচেল মার্শের ৪৯ বলে অপরাজিত ৯২ ও টিম ডেভিডের ২৮ বলে ৬৪-তে ভর করে অজিরা তোলে ৬ উইকেটে ২২৬।

জবাবে ১৫.৩ ওভারে ১১৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সাংঘার সাফল্যের পাশাপাশি বোলিং ওপেন করে ৪ ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট নেন মার্কাস স্টইনিস। টিম ডেভিডকে প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই সিরিজের দলে নেওয়া হয়েছে। এই সিরিজে খেলছেন না স্টিভ স্মিথ ও গ্লেন ম্য়াক্সওয়েল। তাঁরা চোট ও পারিবারিক কারণে খেলছেন না। তবে ভারতে আসবেন।

(ছবি- তনভীর সাংঘা ইনস্টাগ্রাম)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+