বিরাট-রোহিতদের টপকে বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে অনন্য রেকর্ড তামিমের

বিরাট-রোহিতদের টপকে বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে অনন্য রেকর্ড তামিমের

বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে এক অনবদ্য নজির গড়লেন তামিম ইকবাল। বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার এমন এক নজির গড়লেন, যা দেখে হিংসা করতে পারেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। এমন কী ঘটালেন তামিম, তা পরিসংখ্যানে দেখে নেওয়া যাক।

তিন ফর্ম্যাটে সবচেয়ে বেশি রান

তিন ফর্ম্যাটে সবচেয়ে বেশি রান

ক্রিকেটের তিন ফর্ম্যাটে (টেস্ট, ওয়ান ডে, টি-টোয়েন্টি) বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি রানের মালিক হয়েছেন তামিম ইকবাল। বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়েছেন বাঁ-হাতি ওপেনার। টপকে গিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা সহ তাবড় ব্যাটসম্যানদের।

টেস্টে সবচেয়ে বেশি রান

টেস্টে সবচেয়ে বেশি রান

বাংলাদেশের জার্সিতে ৬১টি টেস্ট খেলেছেন তামিম ইকবাল। ৩৮.৬-এর গড়ে ৪৪১৪ রান করেছেন বাঁ-হাতি ওপেনার। টেস্টে ৯টি শতরান হাঁকিয়েছেন ইকবাল। তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের উইকেটরক্ষক মুস্তাফিজুর রহমান টেস্টে ৪৪১৩ রান করেছেন।

তামিমের ওয়ান ডে রান

তামিমের ওয়ান ডে রান

বাংলাদেশের জার্সিতে এখনও পর্যন্ত ২১০টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। ৭৩৬০ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ওয়ান ডে-তে ১৩টি শতরান ও ৪৯টি অর্ধশতরান রয়েছে বাঁ-হাতি ওপেনারের।

তামিমের টি-টোয়েন্টি রান

তামিমের টি-টোয়েন্টি রান

বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টি ফর্ম্যাটে এখনও পর্যন্ত ৭৮টি ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। ১৭৫৮ রান করেছেন বাঁ-হাতি ওপেনার। ২০ ওভারের ফর্ম্যাটে একটি শতরান ও সাতটি অর্ধশতরান হাঁকিয়েছেন তামিম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+